৯২ [2 বিশ্বব্যাপী সম্পদ যতট্রুকু আছে ওটাকেই নববী তরতীবে নিয়া আসা, যতটুকু হায়াত আল্লাহ দিয়েছেন ওটাকেই নববী তরতীবে বিন্যাস করা আমাদের কর্তব্য । আল্লাহ তায়ালা এটা দেখেন না কে কতটুকু অর্থ ব্যয় করল; কতটুকু জান দিল। তিনি দেখেন কতটুকু থেকে কতটুকু লাগল । এই হিসাবেই আল্লাহ তায়ালা আচরণ করেন। এক ব্যক্তির কাছে পাচশ'” টাকা আছে। সে পাচশ" নিয়েই চার মাসের জন্যে পায়দল জামাতে বেরিয়ে পড়েছে । অন্য আরেকজন লাখপতি, কোটি পতি । সে পয়ত্রিশ হাজার নিয়ে এসে অস্ট্রেলিয়ার জামাতে যাবে । এখন সকলের দৃষ্টিই যাবে পয়ত্রিশ হাজারের দিকে । পীচশ” টাকাওয়ালার দিকে কারোই নজর যাবে না। কিন্তু আল্লাহ কিভাবে দেখবেন? আল্লাহ তায়ালার দরবারে পাচশ টাকাওয়ালা পূর্ণ সম্পদ খরচকারীদের দলভুক্ত হবে । আর পয়ত্রিশ হাজারওয়ালাতো তার সম্পদের হয়ত হাজার ভাগের একভাগ করেছে। একজনের কাছে চার লক্ষ আছে, আরেক জনের কাছে আছে এক লক্ষ । প্রথম জন চার লক্ষ থেকে এক লক্ষ আল্লাহর রাস্তায় ব্যয় করল আর দ্বিতীয় জন পূর্ণ একলক্ষই আল্লাহর পথে লাগিয়ে দিল। তাই এই এক লক্ষওয়ালা প্রথম জনের তুলনায় চারগুণ বড় জান্নাত পাবেন। কারণ সে পূর্ণ অর্থটাই লাগিয়ে দিয়েছে সিদ্দীকের জন্যে আল্লাহ ও রাসূলই যথেষ্ট তাবুক যুদ্ধের সময় হযরত আবু বকর (রাঃ) তার সকল সম্পদ এনে নবীজীর দরবারে হাজির করলেন । একটি ছোট্ট পুটলীতে বেঁধে । হযরত উমর (রাঃ) আনলেন স্বীয় সম্পদের অর্ধেক । সেও একটি বড় গাঠুরী । উমর মনে মনে ভাবলেন, আজ আমি পুণ্যলাভে আবু বকরকে ছাড়িয়ে যাব । আবু বকর তার ছোট্ট পুটুলীটা পেশ করলেন। উমর পেশ করলেন বিরাট বড় পেটি। রাসূল (সাঃ) একথা জিজ্ঞেস করেননি, তোমরা কে কতটুকু পরিমাণ এনেছ? কারণ, পরিমাণতো সামনেই । উমরকে জিজ্ঞেস করেছেন, ঘরে কতটুকু রেখে এসেছ? উমর বলেছেন, যতটুকু এনেছি ততটুকুই রেখে এসেছি। অর্ধেক এনেছি অর্ধেক রেখে এসেছি। আবু বকরকে জিজ্ঞেস করলেন, তুমি কতটুকু রেখে এসেছ? তিনি বললেনঃ আমি আল্লাহ ও রাসূলের নাম রেখে এসেছি। আবু বকরের ছোট্ট পুঁটুলীর মর্যাদা অনেকগুণে বেড়ে গেল । কারণ, এটা পূর্ণ সম্পদ | ড/%/ড/,.21170901109.0010
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।