৯০ 2 বিশ্বব্যাপী যারা আমার জন্যে চেষ্টা করবে আমি তাদেরকে আমার পথ চিনিয়ে দেব ।' এক হলো দ্বীনের উপলব্ধি আরেক হলো দ্বীনের উপর আমল করা । কেউ যদি দ্বীন শিখে এবং সে অনুযায়ী আমল করে আল্লাহর মেহেরবানীতে সে পথভ্রষ্ট ও অভিশপ্তদের পথ থেকে বেঁচে যাবে- পেয়ে যাবে নেয়ামতপ্রাপ্তদের পথ-সীরাতে মুস্তাকীম । এক ব্যক্তি জামাতে জামাতে ঘুরল। নামায শিখল। সিদ্ধান্ত নিল, জীবনের সর্বক্ষেত্রে নবীর তরীকা জেনে সে অনুযায়ী চলব । সন্তান লালন পালনের ক্ষেত্রে নবীর তরীকা কি? তাও জেনে নিল। সন্তান বড় হলে কি করতে হবে-তাও শিখে নিল। সন্তানের বিয়ের সময় কি করতে হবে তাও জেনে নিল, সন্তানের ব্যবসা-বাণিজ্যের প্রশিক্ষণ কিভাবে দিবে তাও বুঝে নিল। অর্থাৎ মানুষের জীবনের যতগুলো স্তর আছে সবগুলোর সধ্যেই আল্লাহর হক এবং রাসূলের তরীকা জেনে নিল। সুতরাং সে জানেও, সে অনুযায়ী চলেও। আল্লাহর রহমতে এড়িয়ে চলে সে ভ্রান্ত ও অভিশপ্ত পথ । নবুওয়তের কাজ এখনো অবশিষ্ট এখন তাকে নিয়ামতপ্রাপ্তদের কাতারে আসতে হবে । এখন তাকে তৃতীয় একটি কাজ করতে হবে। আর সেটা হল দ্বীনের জন্যে চেষ্টা। কারণ, নবীগণের আগমনতো আন্মাহ বন্ধ করে দিয়েছেন । কিন্তু নবীগণের কাজ বন্ধ করেননি। বরং নবীগণের কাজ আরও বিস্তৃতি লাভ করেছে। করতে হবে। আল্লাহ তায়ালা সকলকেই এ দায়িত্ দিয়েছেন। এখন আমাদেরকে 'নিয়ামতপ্রাপ্ত' কাতারে আসতে হবে । আমরা দু'আ করি হে আল্লাহ! তুমি আমাদেরকে সরলপথে পরিচালিত কর । আর সে সরলপথ রা ৪ এেপার্ত রা চি পরা ৮৮4০ ০০০০1 02511 41০ তাদের পথ যাদের প্রতি তুমি নিয়ামত দান করেছ। আমাদেরকেও তাদের পথেই পরিচালিত কর । ড/%/ড/.211700119.0010
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।