৮৪ 2 বিশ্বব্যাপী গায়বী সাহায্য ও ধর-পাকড়ের ভিত্তি আমাদের এই শরীরটিও দিয়াশলাইয়ের মতই । এই শরীরের যথাযথ ব্যবহার হলে আল্মাহর সাহায্য আসবে, ভূলপথে ব্যবহার হলে আল্লাহর আযাব ও গযব আসবে । তবে আন্মাহ তায়ালার সাহায্য ও আযাবের প্রকৃত সময় হলো মৃত্যুর মুহূর্ত । অবশ্য কোন কোন সময় এর ব্যতিক্রমও ঘটে । দুনিয়াতেও আযাব কিংবা সাহায্যের সাক্ষাৎ মিলে । অন্যান্য যুগে যেমন নবীদের অনুসারী ছিল । তাদের সংখ্যা ছিল নগণ্য । শক্তি ও সম্পদ ছিল অপ্রতুল । কিন্তু তারা তাদের শরীরকে নবীদের নির্দেশিত পথে ব্যবহার করেছে। বিনিময়ে তারা আল্লাহর সাহায্য প্রাপ্ত হয়েছে। প্রাথমিক পর্যায়ে অবশ্য কিছুই নজরে পড়ে না। তাই অন্যেরা হাসে। উপহাস করে । আজকের লোকেরাও বলে, “তোমরা বল আল্লাহ অনেক বড়; তোমরা বল আল্লাহ অসীম শক্তিধর; তোমরা পূর্বযুগের কাহিনী শোনাও! তোমরা নূহ আঃ)-এর যুগে আল্লাহর সাহায্য আসার ঘটনা বল। আর কত কি বল! কিন্তু তোমাদের প্রতি সাহায্য আসছে না কেন ? তোমরাতো খুব অস্থির! তোমরা তাড়িত হচ্ছ; নির্যাতিত হচ্ছ। মার খাচ্ছ তোমরা । তোমাদের দোকান-পাটে অগ্নি সংযোগ হচ্ছে। তোমাদের লোকদেরকে কতল করা হচ্ছে। আর তোমরা বলে বেড়াচ্ছ 'আল্লাহ বড়, আল্লাহ অনেক বড়।' 'আল্লাহ সবচে' বড় বেচারারা আল্লাহ*র ধ্বনি উচ্চকিত করে যাচ্ছে। আযানে ঘোষণা হচ্ছে “আল্লাহু আকবার' আল্লাহ সবার বড় । ইকামতে নামাযে ধ্বনিত হচ্ছে একই সুর । নামাযের পরতে পরতে আল্লাহু আকবার । বূকুতে আল্লাহু আকবার । সেজদায় আল্লাহু আকবার । দাড়াতে আন্রাহু আকবার । বাচ্চা প্রসবিত হতেই তার কর্ণকৃহরে নিনাদিত হচ্ছে “আল্লাহু আকবার ।' জানাযার নামাযেও সেই একই তাকবীর আল্লাহু আকবার- আল্লাহ সবচে' বড়। তোমাদের জীবনের সর্বত্রই আল্লাহু আকবার-আল্লাহ সবচে" বড়। আল্লাহকে তোমরা বড় বলে অহর্নিশ ঘোষণা করে যাচ্ছ। অথচ তোমরাই এতটা পেরেশান যে, অন্যেরা এসে তোমাদেরকে মারছে, তোমাদের সম্পদ লুট করছে, আঘাত করছে, হানা দিচ্ছে, উপহাস করছে, গাল পাড়ছে। আর তোমার জিগির গেয়ে যাচ্ছো, “আল্লাহ সবার বড়-আল্লাহ সবার বড় ।' ড/%/ড/.2110090119.0010
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।