তাবলীগ আমার কাজ 03৮৩ যে ব্যক্তি দ্বীনের কাজ করে অহংকার করে তার চাইতে এই ব্যক্তি আল্লাহর দরবারে বেশী প্রিয় । এক ব্যক্তি দ্বীনের কাজ করছে। কিন্তু এই নিয়ে সে গর্বিত ও অহংকারে নিমজ্জিত । আল্লাহর দরবারে এর কোন দাম নেই । কিন্তু যে ব্যক্তি পাপী, কিন্তু পাপের কারণে সে লজ্জিত, সে আল্লাহর দরবারে এই কারণে কীদে, এই কাদা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য । দাওয়াতের পরিবেশ কেন? বারবার আন্নাহর স্মরণ, আল্লাহর নাম উচ্চারণ, শ্রবণ, গায়বের প্রতি বিশ্বাস সৃষ্টি অদৃশ্যের প্রতি আন্তরিক একীন সৃষ্টি করার লক্ষ্যেই দাওয়াতের পরিবেশ প্রয়োজন। এই সোয়া পাচ ফুট শরীর যদি কুরআন-হাদীস মত ব্যবহার হয় তাহলে এর মধ্যে আল্লাহর সাহায্য লুকায়িত আছে। আবার কুরআন-হাদীসের বিপরীত ব্যবহার হলে এর মধ্যেই আল্লাহর পাকড়াও নিহিত আছে। শাস্তি ও পুরস্কার উভয়টাই লুকায়িত আছে। প্রকাশ পাবে মৃত্যুর সময় । দুনিয়াতেও মাঝে মধ্যে প্রকাশ পায়। তবে মৃত্যুর সময় সম্পূর্ণরূপে প্রকাশ পায়। আমি এ সম্পর্কে একটি উপমা দিচ্ছি! একটি দিয়াশলাই । এর ভেতর বিরিয়ানীর অসংখ্য ডেগ লুকায়িত আছে। দিয়াশলাই জ্বালানো হলো । লাকড়ীতে আগুন ধরানো হলো । তারপর তার উপর ডেগ বসিয়ে লাকড়ীর পর লাকড়ী ধরানো হলো । হাজার হাজার ডেগ বিরানী পাকানো হয়ে গেল। ঠিকমত ব্যবহারের কারণে একটি দিয়াশলাই থেকে পাঁচ হাজার ডেগ বিরিয়ানী তৈরী হলো । আবার এই দিয়াশলাইয়ের মধ্যে জলন্ত অগ্নিক্ষুলি্গও লুকায়িত আছে। পঞ্চাশ লক্ষ গ্যালন পেট্রোলের ট্যাকিতে ষোল বছরের এক ছেলে একটি দিয়াশলাইয়ের কাঠি জ্বালিয়ে ফেলে দিল। তারপর সেখান থেকে একটি লাকড়ী ধরিয়ে প্রান্টিকের দোকানে ফেলে দিল । সেখানেও দাউ দাউ করে জলে ওঠল অগ্নিশিখা । অতঃপর আরেকটি লাকড়ী ধরিয়ে তুলার গুদামে ফেলে দিল । চতুর্দিক জলে ওঠলো জুলস্ত অগ্নিশিখায় । সুতরাং বুঝা গেল, দিয়াশলাইয়ের মধ্যে ভয়ানক তান্ডবী অগ্নিশিখাও আছে আবার হাজার হাজার ডেগ বিরিয়ানীও আছে । মানুষের ব্যবহারের উপর ভিত্তি করেই তার ফলাফল প্রকাশিত হয়। ড/%/ড/.2117090119.0010
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।