Books of Tablig — bisshobepi tablig amar kaj
/ ১৫৮
📝 লেখা 📖 পিডিএফ

৮২: বিশ্বব্যাপী পা ঠর স্পা নে ৮৭০০ চির দুর্বলতাও অক্ষমতার সন্ধান সম্মানিত বন্ধুগণ! আপনারা যখন দ্বীনের কাজ করতে থাকবেন তখন আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার পর পরীক্ষা আসতে থাকবে । মানুষ যদি সেসব পরীক্ষার ক্ষেত্রে অটল ও অবিচল থাকে, কাজে নিমগ্ন থাকে তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে । তারপর আবার পরীক্ষা আসবে । আবার সাহায্যও আসবে । এভাবে পরীক্ষা দিতে দিতে মানুষ স্থায়ী বাসিন্দার মত হয়ে যায়। স্থায়ী বাসিন্দা হয়ে যাওয়ার পর তখন যদি আমলের দ্বারা কার্য সম্পাদন না হয় তখন সে সঙ্গে সঙ্গেই চিন্তা করবে “আমার আমলে দুর্বলতা এলো কোথেকে? সে এই সন্দেহ করবে না, আমিতো অমুক আমল করলাম, কিন্তু তার ফায়দা পেলাম না। আমি দু'আ করলাম কিন্তু আমার কাজ হল না। আমি নামায পড়লাম, সফলকাম হলাম না। খণ পরিশোধের জন্যে মুনাজাত করছি অথচ খণ পরিশোধ হচ্ছে না। এ ধরনের কথা সে ভাববে না; বলবে না। বরং সে বলবে, আমি আমল করছি কিন্তু তার ফল দেখছিনা । মনে হচ্ছে আমার আমলের মধ্যে দুর্বলতা আছে। সে দুর্বলতার সন্ধান করবে। দুর্বলতার অনুসন্ধান করতে করতে যদি মানুষ ক্ষমা প্রার্থনা ও ইস্তিগফার করতে পারে, সত্যি বলছি-মানুষ যদি তাওবাকারী ইস্তিগফারকারী হতে পারে তাহলে তাওবা আর ইস্তিগফারই তার সবকিছু পরিচ্ছন্ন করে দিবে । ভাইয়েরা আমার! নিজের দুর্বলতা অনুসন্ধান করতে থাকুন। দুর্বলতা দূর করতে থাকুন! আল্লাহর দরবারে খুব চাইতে থাকুন! মানুষ যখন তাওবা করে, খুব কান্নাকাটি করে তখন এই কান্নাকাটির পানিতে তার সকল দুর্বলতা বিধৌত করে আল্লাহ তায়ালা তাকে অনেক উচু মর্যাদায় সমাসীন করেন । আল্লাহর পছন্দনীয় বান্দা যে পাপী বান্দা নিজের অপরাধের কারণে লজ্জিত হয়ে আল্লাহর সামনে কান্নায় ভেঙ্গে পড়ে, তাওবা করে, ক্ষমা চায়, আল্লাহতাকে খুব ভালবাসেন । ড/%/ড/.2117090119.0010

— পৃষ্ঠা ৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।