Books of Tablig — bisshobepi tablig amar kaj
/ ১৫৮
📝 লেখা 📖 পিডিএফ

৭৮ [বিশ্বব্যাপী বলছে, গাছের উপর মেঘের ফাঁকের দিকে তাকাও, দেখতে পাবে । দ্বিতীয় জন বলছে ঃ ভাই গাছও দেখছি, মেঘও দেখছি, কিন্তু চাঁদতো দেখছি না। অযথাই তুমি মিথ্যা বলছ! কোথায় চাঁদ? মাগরিব নামাযের পর উভয়ে আবার গেল । এখন আকাশ আরও পরিষ্কার । ডেকে বলল ঃ এই এদিকে আয়। কি দেখা যাচ্ছে? বললঃ হ্যাঁ, দেখা যাচ্ছে। তুমি ভাই ঠিকই বলেছ! এই ব্যক্তি প্রথম ব্যক্তির সংবাদকে সত্য বলে মানেনি। বরং নিজের দৃষ্টিকেই সত্য মনে করেছে। যদি সংবাদকে সত্য মনে করত তাহলে চাঁদ না দেখেও বলত, ভাই তোমার কথা ঠিক। আমার দৃষ্টিই দুর্বল। তদ্রপ মানুষ যদি আজকে আল্লাহ ও তদীয় রাসূলকে সত্য বলে স্বীকার করে নেয়, মেনে নেয়- জান্নাত- জাহান্নাম, ফেরেশতা-পুলসিরাত দেখা ছড়াই তাহলে ওটাই ঈমান.। আল্লাহ তায়ালাও এর অনেক মূল্য দিবেন । অবস্থার উন্নতির পথ খুলে দিবেন। মৃত্যুর পরেও সফলতা দিবেন। আল্লাহ ও রাসূলের (সাঃ) কথাকে না দেখে মানার নামই অদৃশ্যে ঈমান- ঈমান-বিল-গায়ব। হিমালয় পর্বত অনেক বড় হিমালয় পাহাড় অনেক বড়। কিন্তু আপনি যদি আপনার দু'চোখে দুটি সরিষা ঢেলে দেন তারপর হিমালয় পাহাড় অবলোকন করতে চান, পারবেন না। এই বলে কোন বেকুব যদি একথা বলতে শুরু করে যে, সরিষার দানা এত বড় যে- পাহাড় থেকেও বড় । কিভাবে? সে বলল £ সরিষার দুটি দানা চোখে ফেলে দিলাম এখন পাহাড়ই দেখা যাচ্ছে না। সুতরাং হিমালয় পাহাড়ের তুলনায় সরিষার দানাই বড়। অনুরূপ আমলের বিনিময়ে পরকালে যে বেহেশত নসীব হবে, বিশাল বিশাল যে মরযাঁদা লাভ হবে তার সাথেও বেকুব লোকেরা দুনিয়ার নেয়ামতকে তুলনা করে। কিন্তু তাদের অন্তরের চক্ষু যেহেতু বন্ধ তাই তারা আখেরাতের চাইতে দুনিয়াকে বড় মনে করে। অথচ এই দুনিয়ার মূল্য একটি মশার ডানার সমানও নয় । তারা আমলের সাথে বস্তুর তুলনা করে দুনিয়ার সম্পদকেই গ্রহণ করে; বর্জন করে নেক আমলসমূহকে । কারণ, নেক আমলের সফলতা দৃষ্টির অন্তরালে । দৃষ্টিতে পড়ে আছে মশার ডানার সমান দুনিয়া। আর সে এই দুনিয়াকেই মহাকিছু ভেবে বসে আছে । যেমন সেই বেকুব সরিষার দানাকে হিমালয়ের চাইতে বড় মনে করেছিল । মূলত সরিষার দানা চোখে পড়ার কারণে সে হিমালয় দেখতে পাচ্ছে না। তাই তাকে বলা হবে, হিমালয়ই বড়, সরিষার দানা নয়। তোমার চোখে ড/%/ড/.2117090119.0010

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।