Books of Tablig — bisshobepi tablig amar kaj
/ ১৫৮
📝 লেখা 📖 পিডিএফ

৭৬ 52 বিশ্বব্যাপী তা বর্জন করে আল্লাহ যা বলেছেন তার উপর একীন রাখতে বলেছেন। দৃশ্যমান পথ ছেড়ে অদৃশ্য পথকে অবলম্বন করতে বলেছেন । দৃশ্যত অর্থ রাজত্ব আর সম্পদের দ্বারাই জীবন নির্বাহ হচ্ছে। আল্লাহ বলেছেন, জীবন গড়ার ভিত্তি হলো ঈমান ও নেক আমল । নামায, রোযা, হজ্জ্ব, যাকাতসহ যত নেক আমল আমরা করব এগুলোর দ্বারাই জীবন গড়বে । কিন্তু যে সব আমলের ভিত্তিতে জীবন গড়বে সেগুলোর প্রতিফলনটা অদৃশ্য করে দিয়েছেন। আবার বদ আমলের পরিণামে জীবন ₹স হয়ে যাওয়াটা গোপন করে রেখেছেন | যথা সময়ে তা দেখা যাবে । দেখা যাবে মৃত্যুর সময় । তবে কোন কোন ক্ষেত্রে বব আমল লোকদেরকে এই দুনিয়াতেও পাকড়াও করেন । আবার সৎ লোকদেরকে বিস্ময়করভাবে পুরস্কৃত করেন। বাহ্যিক নিয়মে সকলেই সমান এক হলো আল্লাহ তায়ালার বাহ্যিক নিয়ম । এক্ষেত্রে কাফের-মুসলমান সকলেই সমান। বৃষ্টি সকলের জমিতেই বর্ষিত হয়। ফল সকলের বৃক্ষেই ধরে। শাক-সজি সকলের ক্ষেতেই উৎপন্ন হয় । সকলের মুরগীর ডিমেই বাচ্চা ফুটে । সকলের জানোয়ারই দুধ দেয় । এ ক্ষেত্রে মুসলমান- কাফেরের মধ্যে কোন ফারাক নেই । একজন নবী! তাকেও যখন পাথর মারা হয়েছে তার শরীর থেকেও রক্ত প্রবাহিত হয়েছে । নবীকে যখন যাদু করা হয়েছে তাঁকেও যাদু আক্রান্ত করেছে। কাফেরকে পাথর মারলে সেও রক্তাক্ত হবে। কাফেরের মুখে মধু ঢেলে দিলে সেও মিষ্টি অনুভব করবে । সুতরাং এই পার্থিব জগতে আল্লাহর যে বাহ্যিক নিয়ম রয়েছে তাতে সকলেই সমান-আভন্ন। আজ যা অদৃশ্য কাল তা-ই দৃশ্যমান কিন্তু আল্লাহ তায়ালার অদৃশ্য ব্যবস্থাপনা গায়েবী নিয়ম গোপন করে রাখা হয়েছে । যে সম্পর্কে আসমানী কিতাৰ ও নবীগণের মাধ্যমে মানুষকে জানিয়ে দিয়েছেন এবং তা মৃত্যুর সময় সকলের সামনে মূর্তিমান ও স্পষ্ট হয়ে ভেসে ওঠবে । আজ যা অদৃশ্য কাল তা দৃশ্যমান হবে । আজ যা আমরা দেখতে পাচ্ছি কাল তা অদৃশ্য হয়ে যাবে। বস্তুর দ্বারা জীবন গড়ে এটা আমরা এখন দেখতে পাচ্ছি বটে কিন্তু বদ আমলের কারণে জীবন বিনষ্ট হয়ে যাওয়াটা আমরা দেখতে পাই না। ফেরেশতা দেখতে পাই না। ড/%/ড/.2110090119.0010

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।