তাবলীগ আমার কাজ 72৭১ হে আল্লাহ! ঝড়-তুফান থেকে বাচাও! হে আল্লাহ! তুমি আমাদের হয়ে যাও; আমাদেরকেও আপন করে নাও । হে আল্লাহ! তুমি আমাদের সকলকে ঈমানের উপর মৃত্যু দাও। হে আল্লাহ! আমরাতো দুর্বল অসহায়! হে আল্লাহ! তুমি তো দুর্বলদের প্রভু! হে আল্লাহ! তুমি আমাদের প্রতি দয়া কর। অনুগ্রহ কর। হে আল্লাহ! সারা পৃথিবীতে ইসলাম প্রচারের গায়েবী ব্যবস্থা করে দাও! হে আল্লাহ! তোমার কোটি কোটি বান্দা ঈমান ছাড়া জীবন যাপন করছে। হে আল্লাহ! তুমি অদৃশ্য থেকে এমন ব্যবস্থা করে দাও যেন দুনিয়ার সকল বেঈমান ঈমানদার হয়ে যায়। হে আল্লাহ! আমাদের ঈমানের মধ্যে শক্তি দাও! হে আল্লাহ! আমাদেরকে শক্তি দাও! হে আল্লাহ! দুনিয়ার সমগ্রজাতির হেদায়াতের ফয়সালা কর । হে আল্লাহ! হযরতজী ( মাওলানা এনামুল হাসান সাহেব) কে সুস্থতা, শক্তি, হিম্মত ও স্বাস্থ্য দান কর! অনুগ্রহ কর! হে আল্লাহ! তুমি অসুস্থদের পূর্ণ ও আশু সুস্থতা দান কর! হে আল্লাহ! আমাদের পেরেশানীকে দূর কর । হে আল্লাহ! খণগ্রস্তদের খণ পরিশোধের গায়েবী ব্যবস্থা করে দাও! হে আল্লাহ! যে সব ছেলে-মেয়েরা বিয়ের উপযুক্ত তাদের জন্যে উত্তম জোড়া সৃষ্টি করে দাও! হে আল্লাহ! যারা দু'আর জন্যে মৌখিক বলেছে কিংবা চিঠি লিখেছে অথবা যারা দু'আর আশা রাখে, তাদের সকলের জন্যে আমাদের জন্যে ইহকাল-পরকালের সকল প্রয়োজন গায়েব থেকে পূরণ করে দাও! দুনিয়া-আখেরাতের সকল পেরেশানী দূর করে দাও! হে আল্লাহ! পৃথিবীর সকলের অবস্থা অস্থিরতাপূর্ণ! তুমি অস্থিরতা দূর করে দাও! হে আন্াহ! পৃথিবী জুড়ে আখেরাতের পরিবেশ সৃষ্টি হচ্ছে; ঈমানের বাতাস প্রবাহিত হচ্ছে! হে আন্নাহ! হেদায়াত কায়েম হচ্ছে! ড/%/ড/,.2110090119.0010
— Page 69 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.