তাবলীগ আমার কাজ 00 ৬৯ নিজের নামায যেন কখনো নষ্ট না হয় সেদিকে খুব সর্তক দৃষ্টি রাখতে হবে। ঘরের মধ্যে তা'লীমের ব্যবস্থা হতে হবে। আড়াই ঘন্টা মসজিদ আবাদের কাজে ব্যয় করতে হবে । গাশতেও যেতে হবে । শেষ রাতে ওঠে আল্লাহর দরবারে খুব কান্নাকাটি ও করতে হবে । মুহতারাম বন্ধুরা! চতুর্দিক থেকে মানুষ মরছে আর জাহান্নামে যাচ্ছে। আমাদের অন্তরে এর কোনই চিন্তা নেই। এ ধরনের উদাসীনতাতো কাম্য নয়, উচিত নয়। জামাতের সাথে ঘুরে ঘুরে নবীদের মত পেরেশানী, নবীদের মত ব্যথা ও বেদনা, নবীদের মত চিন্তা ও অস্থিরতা নিজেদের ভেতর সৃষ্টি করতে হবে। যদি এই দরদ পেরেশানী আর চিন্তার সৃষ্টি হয় তাহলে অযোগ্যের মাধ্যমেও আল্লাহ পাক দ্বীনের কাজ নিবেন । গরীব ধনী, ছোট আলেম বড় আলেম সকলের দ্বারাই দ্বীনের খেদমত নিবেন । কাজ নেয়ার মালিক আল্লাহ । জমে বসুন; সাওয়াব হাসিল করুন এই মুহূর্তে আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, আপনারা সকলেই খুব জমে বসুন যেভাবে নীরব-শান্তভাবে বয়ান শুনেছেন। এখন আমাকে তাশকীল করতে হবে। আপনারা যদি জমে বসেন আর এই কারণে তাশকীল হয়, তাশকীল কাবুতে আসে তাহলে এর জন্যে আপনারা সওয়াব পাবেন । কিয়ামতের দিন তার প্রতিফল স্বচক্ষে দেখতে পাবেন । যারা এখন নাম লিখিয়েছে, সময় বাড়িয়েছেন আমার মন চায় তাদের জন্যে ব্যবসা-বাণিজ্য সব কিছু আল্লাহপাক হেফাযত করুন। বরকত নসীব করুন। তাদের বংশ আল্লাহ তায়ালা অনেক বড় বড় দা"ঈ সৃষ্টি করুন। আল্লাহ তায়ালা তাদের সকল প্রয়োজনকে সুস্থতার সাথে গায়েব থেকে পূরণ করে দিন। এই দোয়া তাদের জন্যে, যারা এসেছিলেন তো শুধু বয়ান শোনার জন্যে কিন্তু দাঁড়িয়ে তিন চিল্লায় নাম লিখিয়ে দিয়েছেন; এক চিন্লার জন্যে এসে তিন চিন্লায় নাম লিখিয়েছেন। ড/%/ড/.2117090119.0010
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।