তাবলীগ আমার কাজ 7) ৬৩ দাওয়াতকেই নিজের কাজ বানাতে হবে এই নিয়ত করে নিন, ইনশাআল্লাহ যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকব আমরা দাওয়াতের কাজকেই নিজেদের কাজ বানাব । এই দৃষ্টিভঙ্গি সামনে রেখেই কাজ করে যেতে হবে । নারী-পুরুষ-যুবক কিশোর সকলকে । যেমন রাসূল (সাঃ) তার যুগে দ্বীনের পরিবেশ সৃষ্টি করেছিলেন। সে পরিবেশ সৃষ্টি করতে তাঁকে দিতে হয়েছে বেশুমার ত্যাগ অজস্র কুরবানী । সে কুরবানীর আলোয় ঈমানী পরিবেশ সৃষ্টি হয়েছে জগৎ্জুড়ে। হযরত উমর (রাঃ) কত সর্তক পাহারাদারী করতেন, সর্বদাই অস্থির ও চিন্তিত থাকতেন । আল্লাহর অপার মেহেরবানী, তাঁর অসীম অনুগ্রহ, অনেক পরিবার আল্লাহ এমনভাবে তৈরি করে দিয়েছেন যারা সর্বদাই আল্লাহর বান্দাদের কথা ভাবে, সকল প্রকার ত্যাগ ও বিসর্জন দিয়ে যাচ্ছে তাঁরা অকাতরে । দ্বীনদার ও বুদ্ধিমতি স্ত্রী এক ব্যক্তি এক বছরের জন্যে তাসকীল হল । জামাতে যাওয়ার জন্যে সে তৈরিও হয়ে গেল। স্ত্রীর সাথে গিয়ে পরামর্শ করল । স্ত্রী ছিল খুবই দ্বীনদার । স্ত্রী বললঃ তুমি আল্লাহর রাস্তায় বেরিয়ে যাও। বাচ্চাদের শিক্ষা-দীক্ষার প্রতি আমিই লক্ষ্য রাখব। এভাবে আল্লাহর রাস্তায় বেরিয়ে যাওয়া কোন কঠিন কাজ নয় । এভাবে স্বামী আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়লে স্ত্রীও সওয়াবের অংশীদার হবে। স্বামী আল্লাহর রাস্তার বেরিয়ে পড়ল । স্ত্রী সন্তানদের দেখাশোনা করতে থাকল । যখন ঈদের দিন এল তখন মহল্লার বাচ্চারা এই মুবাল্িগের সন্তানদেরকে খোঁচাতে লাগল । বলতে লাগলঃ তোমাদের আব্বা তো জামাতে চলে গেছেন। আমাদের আব্বা আমাদের সঙ্গে আছেন । আজ আমাদের ঈদ । মহাখুশীর দিন। দেখ কত ভাল ভাল কাপড়! কত ভাল ভাল খাবার! আমরা ঘুরতে-বেড়াতে যাব। তোমাদেরকে কে নিয়ে যাবে? বাচ্চারা ছোট । তারা এসব শুনে কাঁদতে লাগল । তাদের কান্নার রোল ওঠেছে। তারা ছুটে এসেছে মায়ের কাছে। এই তাদের বাপকে বাইরে রেখে প্রথম ঈদ । বাচ্চারা মাকে জড়িয়ে ধরে কাঁদছে । কদিছে তাদের মা। ড/%/ড/.211700119.0010
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।