তাবলীগ আমার কাজ 0 ৫৯ মুহ্তারাম বন্ধুগণ! একদল তো হেদায়াত পেয়ে যাবে । সরল পথে চলে আসবে । আরেক দল সত্য পথে আসবে না । তবে উৎপাতও করবে না। নীরব হয়ে যাবে ৷ যেমন বনূ নাজরানের প্রতিনিধি দল। রাসূল (সাঃ)- এর দরবারে এসেছিল । কিন্তু তারা ভাবল, আমরা যদি যুদ্ধে অবতীর্ণ হই, কসম খাওয়া-খাওয়ি করি তাহলে বরবাদ হয়ে যাব । তখন তারা চুপসে গেল। এদের অবস্থা ছিন্নমূল তৃণের মত তবে তৃতীয় একটি দল আছে, যারা মোকাবেলায় নেমে আসে । অন্যায়ের উপর ওদ্বত্যপূর্ণভাবে প্রতিষ্ঠিত থাকে ৷ যেমন, ফেরাউন, কারূন, হামান, আদ সম্প্রদায় প্রভৃতি । এই তৃতীয় দল যখন হঠকারিতায় মেতে ওঠে, হয়ে ওঠে চরম উগ্ন তখন তারা সত্যপন্থী দ্বীনের কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ে, প্রচন্ড উগ্রতায় ছেয়ে ফেলে সবকিছু । যেমন- যখন বৃষ্টির পানি পড়ে তখন প্রচুর নালা প্রবাহিত হয়। আর সেই শ্রোতকে ছেয়ে যায় ছিন্রমূল তৃণলতা, এর উপমা এমন, আপনি যখন সোনা-রূপার অলংকার তৈরি করেন তখন আগুন জ্বালিয়ে তার উপর সোনা-রূপাকে গলিয়ে নেন। সোনা-রূপা গলে যাবার পর তার ভেতরকার খাদগ্ডলো উপরে ভেসে ওঠে, ছেয়ে যায় । ঠিক এভাবেই বাতেলপন্থীরা হক পন্থীদের উপর ছেয়ে যায়। কিন্তু এই ময়লা আবর্জনা ঝেড়ে ফেলা হ্য়। অবশিষ্ট থাকে স্বর্ণ-রূপা। অনুরূপ আল্লাহ তায়ালাও বিকৃত গলিত লোকদেরকে ময়লা-আবর্জনার মত ঝোরে ফেলেন । অবশিষ্ট প্রতিষ্ঠিত থাকে হকপন্থীরা। সর্বযুগে আমাদের আল্লাহর এটাই নিয়ম । ফেরাউন ও তার বাহিনী ফেরাউনের বাহিনী ময়লা-আবর্জনার মত বনী ইসরাঈল ও হযরত মুসা (আঃ)-এর উপর ছেয়ে গিয়েছিল । আল্মাহ তায়ালা তাদেরকে ছুঁড়ে মেরেছেন। বেচে গেছেন হযরত মূসা (আঃ) ও বনী ইসরাঈল । নাম জালুতের; সফলকাম তালুত অনুরূপভাবে জালুতও আবর্জনার মত ছেয়ে গিয়েছিল । কিন্ত আল্লাহ পাক তাকে ছুঁড়ে মেরেছেন । প্রতিষ্ঠিত রয়েছেন হযরত তালুত। হয়েছেন পুরস্কৃত । ড/%/ড/.211700119.0010
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।