Books of Tablig — bisshobepi tablig amar kaj
/ ১৫৮
📝 লেখা 📖 পিডিএফ

৫৮ 2 বিশ্বব্যাপী ধৈর্য, কৃতজ্ঞতা এবং পরীক্ষা ৃ্‌ আল্লাহ তায়ালা মানুষের প্রতি নেয়ামত দান করেন। বান্দা আদায় করে কৃতজ্ঞতা । মাঝে মধ্যে আল্লাহ তায়ালা কষ্টও দেন যেন বান্দা ধৈর্য ধারণ করে। যদি কুরআন, হাদীস ও সাহাবায়ে কেরামের জীবন সামনে রাখা হয় তাহলে দাওয়াতের কাজের মাঝে যে ফাকা সময় থাকে তাও দাওয়াতের কাজে ভরে ওঠবে। কাজের ক্ষেত্রে যে উত্থান-পতন সৃষ্টি হয় আল্লাহ ও রাসূলের আদেশ মোতাবেক চালিত হলে, নিজের কাজের বিন্যাস সে আলোকে করলে আল্লাহর পক্ষ হতে গায়েবী সাহায্য আসবে । এটা আল্লাহ তায়ালার অঙ্গীকার । মুহতারাম বন্ধুগণ! যখন দাওয়াতের পরিবেশ সৃষ্টি হবে তখন ঈমানের পানি বর্ষিত হবে । যখন ঈমানের পানি বর্ষিত হবে তখন জাহেরী আমল তৈরি হবে । নামায, রোযা, যাকাত, হজ্জ, সদকা, খয়রাতও খুব হবে! এসব জাহেরী আমল কখনও কবুলও হয় আবার কখনও কবুল হয় না। আমল মকবুল হওয়ার পদ্ধতি হল, নিজের মধ্যে ঈমানী গুণ সৃষ্টি । ঈমানী গুণ হল তাক্ওয়া, তাওয়াকুল, ধর্ম, কৃতজ্ঞতা ইত্যাদি । এসব গুণাবলীতে সমৃদ্ধ হতে পারলে আল্লাহ খুশি হবেন। আল্লাহ্‌ খুশি হলেই আমল কবুল হবে । গায়েবী সাহায্য আসবে । বাতেলপন্থী তিন প্রকার যখন আল্লাহর পক্ষ থেকে গায়বী সাহায্য আসবে তখন বাতেলপন্থীরা তিনভাগে বিভক্ত হবে । এক শ্রেণীতো এমন হবে যারা সংশোধন হয়ে যাবে। দ্বিতীয় শ্রেণী যারা নিশ্ুপ হয়ে যাবে । তৃতীয় শ্রেণীর বাতিল, যারা কখনো হেদায়াত হবে না। বরং অন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকবে মহা দর্পে। কিভাবে বদলে যায় দেখুন, আবু জাহিলের পুত্র রূপান্তরিত হলেন হযরত ইকরিমায় । আৰু গেলেন হযরত হিন্দাহ্‌ রাযিয়াল্লাহু আন্হুম 1” ড/%/ড/.211700119.0010

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।