Books of Tablig — bisshobepi tablig amar kaj
/ ১৫৮
📝 লেখা 📖 পিডিএফ

তাবলীগ আমার কাজ 0৫৭ হ্যাঁ, যারা উদ্‌ভ্রান্ত পথন্রষ্ট তারা নীচ থেকে পাথর মারবে । নীচ থেকে যখন পাথর মারা হয় উপর থেকে বৃক্ষ তখন ফল মারে । পাথরের জবাবে ফল। এইতো আদর্শ । তবে আমার ভয় হয়। এদের স্বভাব এত গলিত এত অন্ধ তারা কি আবার মনে করে বসে কিনা যে, পাথরের বিনিময়ে যখন ফল আসছে তখন চল পাথরই মারতে থাকি। বাতাসের বিপরীতে থুথু মারলে নিজের মুখেই এসে পড়বে সারা পৃথিবীর পথহারা উদ্ভ্রান্ত লোকেরা শুনে নাও! আমাদের কাজ এটাই, তোমরা যতই আমাদেরকে পাথর মার আমরা তোমাদের প্রতি ফলই বর্ষণ করব । কিন্তু আসমান-যমীনের মালিক মহান আল্লাহ বলছেন: হে পাথর নিক্ষেপকারীরা, এ পাথর তোমাদের উপরই আপতিত হবে। /১১৪) 2৫৮ ০5 ৩ (8) “তোমাদের অনিষ্টতা তোমাদের উপরই আবর্তিত হবে ।' তোমাদের উপর যা কিছু আবর্তিত হয় সবই তোমাদের কর্মেরই ফসল । তাই আমরা গোমরাহ উদ্ভ্রান্ত লোকদেরকে আল্লাহর দিকে ডাকি । আল্লাহর হুকুম সম্পর্কে ভীতি প্রদর্শন করি । তাই পথপ্রাপ্ত সৎ লোকদেরকে চরিত্রবান হওয়া উচিত, উন্নীত হওয়া উচিত উন্নত আদর্শে । কিন্তু যখন আল্লাহ পাক দেখবেন মানুষ সীমালংঘন করছে, তখন তিনি কঠিনভাবে পাকড়াও করবেন। আমি প্রথমে চারটি মনযিলের কথা বলছি আল্লাহ চাহেতো আমি আমার রয়ানকে সংক্ষিপ্ত করার চেষ্টা করছি। আমি চারটি মনযিলের কথা বলছিলাম । ১. মায়ের গর্ভ। ২. দুনিয়ার গর্ভ । ৩. কবরের গর্ভ ও ৪. পরকাল। কিন্তু কবর ও আখেরাত আমাদের দৃষ্টিসীমার বাইরে। চারটি স্তর দুনিয়ার মধ্যেও চারটি স্তর রয়েছে। প্রথম স্তর হলো দাওয়াতের সৃষ্টি । দাওয়াতের কাছে সম্পৃক্ত হওয়া । দ্বিতীয়ত একাজে শরীক হবার পর কাজের বিন্যাস করা, তরতীব করা । কিছু সময় ফাকাও রাখা । ড/%/ড/.2117090119.0010

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।