Books of Tablig — bisshobepi tablig amar kaj
/ ১৫৮
📝 লেখা 📖 পিডিএফ

তাবলীগ আমার কাজ [7 ৫৫ এক লোকমা করে । আর সে বলছে, ভাই তোমরা আমার চাইতে অনেক উত্তম। কারণ, আমি তোমাদেরকে খাইয়েছি দুই লোকমা করে । আর তোমরা আমাকে এক লোকমা এক লোকমা করে মোট চার লোকমা খাইয়েছ। দেখুন! বন্টনকারীই লাভবান হয়েছে। লাভবান হয়েছে বিতরণকারী। আর এটা তখনই হবে যখন আন্তরিকতা ভালোবাসা ও উৎসর্ণের মানসিকতার সৃষ্টি হবে । আমরা এসব গুণের কথাই বলছি। লোভী মানুষ পক্ষান্তরে সেই একই মিষ্টান্ন খেতে বসেছে অপর পাঁচ জন। তারা সকলেই লোভী । তাদের সকলেই ভাবল, সবটা মিষ্টান্ন আমি খেয়ে ফেলব । কিন্তু খেতে পারছে না। কারণ দ্বিতীয় জন তো সেই একই কথা ভাবছে। একই ভাবনা নিয়ে বসে আছে অন্য তিন জনও । তারপর যখন শুধু হলো আহারপর্ব, একমুহুর্তে শেষ । এক বিন্দুও নেই। এবার তাদের কথকতা শুনুন! তাদের একজন বলছে, আরে লোভী কোথাকার, আমি এক লোকমা খেতে খেতে তুমি তিন লোকমা খেয়েছ-তিন লোকমা । আর তিন লোকমা গ্রাসকারী বলছে, তোমার এক লোকমাতো আমার ছয় লোকমার সমান । এজন্যেই ওটা সামাল দিতে তোমার এত সময় লেগেছে। কমবেশী তো উভয়ই পেয়েছে। কিন্তু যে অন্যদেরকে বিতরণ করেছিল সে পেয়েছিল চার লোকমা, আর বাকীরা পেয়েছিল দুই লোকমা করে । আর যারা হৈ হুল্লোর করে খেয়েছে তারাও কমবেশী পেয়েছে । তবে এখানকার কমবেশী শক্রতা ও লড়াইর সাথে পেয়েছে । প্রথম দল পেয়েছে আন্তরিকতা ও ভালোবাসার সাথে। | সম্মানিত বন্ধুরা আমার! এক হাত আল্লাহর দিকে সম্প্রসারিত কর ইবাদতের মাধ্যমে । দ্বিতীয় হাত সম্প্রসারিত কর বান্দার দিকে চরিত্রের মাধ্যমে । এক হাতে নিবে, অন্য হাতে দিবে। আল্লাহর নিকট থেকে গ্রহণ করার মাধ্যমে আল্লাহর প্রিয় হও আর বান্দাদেরকে দানের মাধ্যমে বান্দার দৃষ্টিতেও প্রিয় হও। কথা বলতে থাকলে অনেক দীর্ঘ হয়ে যাবে। আমরা পবিত্র জীবনের আলোচনা শুনছি। নবী-রাসূলগণের জীবনের আলোচনা শুনছি । এটাও মনে রাখতে হবে নবীদের যুগে আল্লাহ পাক যা ড/%/ড/.211700119.0010

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।