Books of Tablig — bisshobepi tablig amar kaj
/ ১৫৮
📝 লেখা 📖 পিডিএফ

৫৪ 7 বিশ্বব্যাপী আপনারা হয়তো বলবেন: কেবল দাও, দাও, দাও........ | সদকার সময়, যাকাতের সময় দাও, হাদিয়া দাও, আত্মীয়-স্বজনকে দাও । গরীব-অসহায়কে দাও, অমুসলিমকে দাও! আপনাদের মনে আসতে পারে, মৌলভী সাহেব! আপনি তো কেবল দেওয়ার কথাই বলছেন! নেয়ার জায়গাও দেখান! পাওয়ার উপায়ও বলুন । আল্লাহর ভান্ডার-ই নেয়ার জায়গা পাওয়ার জায়গার কথাও আমি বলে দিচ্ছি! নেয়া ও পাওয়ার জায়গা হলো আল্লাহ'র খাযানা, আল্লাহর অসীম ভান্ডার । আল্লাহর প্রতি এক হাত বাড়িয়ে দাও নেয়ার জন্যে, আরেক হাত তাঁর বান্দাদের প্রতি বাড়িয়ে দাও দেয়ার জন্যে । আল্লাহ থেকে গ্রহণকারী হও, আল্লাহর প্রিয় বান্দাদেরকে দানকারী হও, আল্লাহর সৃষ্টির দৃষ্টিতে প্রিয়পাত্র হও । এভাবে আল্লাহরও প্রিয় হওয়া যায়, মাখলুকের কাছে প্রিয় হওয়া যায়। তোমার চেহারা দেখে তখন মানুষ খুশী হবে, কত ভাল মানুষ! মুহতারাম বন্ধুগণ! যদি দান করার মনোভাব সৃষ্টি হয়, মানুষের প্রতি কল্যাণকামিতার চেতনা সৃষ্টি হয়, তাহলে নিজের চোখেই বেশুমার বরকত দেখতে পাবেন। আর ছিনিয়ে আনার মানসিকতা সৃষ্টি হলে যুদ্ধ ছাড়া কিছুই মিলবে না। বেদনাশীল মানুষ আমি একটি উপমা দিচ্ছি! মিষ্টান্ন! পাঁচজন মানুষ খেতে বসেছে । সকলেই বসেছে মিষ্টান্ন খাবে । সকলেই পরস্পরে সমবেদনাশীল, আত্তরিক, সামান্য মিষ্টান্ন । এখন সকলেই চাচ্ছে, আমি নাইবা খেলাম । অন্যেরা খেয়ে নিক। তাই কেউ খাচ্ছে না। তারপর একজন সাহস করে লোকমা তুলেছে। তুলে দিয়েছে অন্য একজনের মুখে । একে একে চারজনের মুখের মধ্যেই লোকমা তুলে দিয়েছে । আবার তুলে দিয়েছে এক এক লোকমা করে দ্বিতীয় বার । অপর চারজনও আন্তরিক ও সমব্যথী ছিল । সে বলল ঃ ভাই, তুমি শুধু আমাদেরকেই খাওয়াচ্ছ। তুমি খাচ্ছ না। এই বলে তারা সকলেই তার মুখে এক এক লোকমা করে তুলে দিল । এভাবে মিষ্টান্নও শেষ হয়ে গেল এবং তাদের পরস্পরে ভালবাসা সম্প্রীতিও সৃষ্টি হল। এখন এই চারজন বলছে, ভাই, তুমি কত ভাল মানুষ । তুমি আমাদের সকলকেই খাইয়েছ দুই লোকমা করে আর আমরা তোমাকে খাওয়ালাম ড/%/ড/.21170901119.0010

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।