তাবলীগ আমার কাজ 73৫৩ তাদের মধ্যে কেউ কেউ এমনও আছে যারা পয়সা দিতে পারেনি । কিন্তু আমরা তাদের সম্মানের উপর আঘাত করিনি । বরং ভিন্নপথে আমরা তাদের হাতে যাকাতের অর্থ পৌছে দিয়েছি। হাদিয়ার পয়সা পৌছে দিয়েছি । আমরা কোনভাবেই তাদেরকে অপমানিত করিনি । আমরা ইচ্ছে করলে এসব গরীবদেরকে বিনেপয়সায়ও কক্ষ দিতে পারতাম । কিন্তু এতে তারা ভিক্ষে করে যাওয়ায় অভ্যস্ত হয়ে পড়ত। আমরা এই গরীবদেরকে পায়ের জুতো বানাতে চাই না। আমরা চাই তাদেরকে মাথার টুপি বানাতে । আমরা চাই তারা সম্মানের সাথে বসবাস করুক । আপনারা চাইলে আমি সেই কলোনীও পরিদর্শন করাতে পারি। কলোনীতে ঈমানের মজলিস, ঈমানের কথা এখন লালাজী, সরদারজী ও মুতাওয়াল্লীজী কলোনী দেখতে গেলেন । কলোনীর সর্বত্রই গরীবদের নিবাস । এক কক্ষ আপনার, আরেকটি আপনার পুত্রের । মাঝে মসজিদ । এখানে এক জামাত আসছে, আরেক জামাত যাচ্ছে। কোথাও তা'লীমের হালকা কোথাও যিকিরের মজলিস । ঈমানের আমোদিত আয়োজন । বেশ চাঞ্চল্য । কোন দারোয়ান নেই, প্রহরী নেই। মুহ্তারাম বন্ধুগণ! এই দৃশ্য দেখে সকলেই পরিতৃপ্ত । তারা বলল ঃ পৃথিবীতে এ এক অদ্ভুত দৃশ্য । সর্বত্রই সকলেই কেবল নিতে চায়। তাই সর্বত্র যুদ্ধ । আর তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম শিখিয়েছেন দেয়ার আদর্শ । তিনি ছিনিয়ে নেয়া শিখাননি । শিখিয়েছেন বিলিয়ে দেয়া । যত বিলাবে ততই সম্পর্ক সৃষ্টি হবে । যতটুকু ছিনিয়ে নিবে ততটুকুই বিছিন্নতার সৃষ্টি হবে। বিচ্ছিন্নতার পথ সারা পৃথিবীতে চলছে ছিনিয়ে নেয়ার প্রতিযোগিতা । মিথ্যা, সুদ, ধোকা, প্রতারণা, খেয়ানত, মাপে কম দেয়া, চুরী-ডাকাতি এসবই ছিনিয়ে নেয়ার পথ। সারা পৃথিবীর জীবন পদ্ধতিই এখন গ্রহণ ও অর্জনের উপর নির্ভরশীল । যদি কেউ কিছু দেয় তাও পাওয়ার জন্যে দেয়। এবং এটাও সত্য, যারা এই অন্যের কাছ থেকে নেয়ার মন নিয়ে গড়ে ওঠবে তারা কাঙাল হবে । আর যারা দেয়ার মানসিকতা নিয়ে গড়ে ওঠবে আল্লাহ তাদেরকে ওশ্বর্ষে ভরে দিবেন। ড/%/ড/.2117090119.0010
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।