Books of Tablig — bisshobepi tablig amar kaj
/ ১৫৮
📝 লেখা 📖 পিডিএফ

৫২ 5 বিশ্বব্যাপী একসাথে বসে এক বেলা খানা খাই, চা পান করি। আপনার এই চারিত্রিক বৈশিষ্ট্য দেখে তারা আনন্দচিত্তেই আপনার ঘরে চলে আসবে । এখন আপনি তাদেরকে খানা খাওয়ানোর সাথে সাথে কিছু ঈমানী কথাও পান করিয়ে দিন। এতে করে তারা খুব প্রভাবিত হবে। খরচ কম, মর্যাদা বেশী তারপর আপনার ছেলের বিয়ে ঠিক হল। আপনি ছেলের বিয়েতে তাদেরকেও দাওয়াত করলেন । তারা আনন্দ মনে সকলেই এলেন। আপনিতো লাখপতি - কোটিপতি । কিন্তু ছেলের বিয়েতে খরচ করেছেন মাত্র কয়েক হাজার টাকা । এখন তারা বলছে, আপনি একজন এতবড় ধনী, অথচ ছেলের বিয়েতে মাত্র কয়েক হাজার টাকা খরচ করলেন। তখন আপনি বললেন : দেখুন, আমার ছেলে রাসূল (সাঃ)-এর মেয়ের চাইতে বেশী দামী নয়। রাসূলের কন্যাদের বিয়ে যখন সাদাসিধেভাবে হয়েছে তখন আমার ছেলের বিয়ে সাদামাটা হতে অসুবিধা কোথায় ? বরং এখনইতো হওয়া উচিত । আর বিয়েতে যে পয়সা আমি বাচিয়েছি এগুলো আমি কোন ব্যাংকে জমা করিনি । বরং এই পয়সা দিয়ে আমি অনেক অবিবাহিত ছেলে-মেয়ের বিয়ে করিয়ে দিয়েছি। আমি কলোনী বানিয়েছি আর আমি একটি কলোনীও বানিয়েছি। এই কলোনীর একটি কক্ষ আমার, একটি আমার স্ত্রীর আর একটি আমার পুত্র ও পুত্রবধূর, অন্যসব কক্ষগুলোর জন্যে আমি গরীবদের কাছে গিয়েছি। তাদের সাথে কথা বলেছি। বলেছি : দেখ, তোমরা মাসে পচাত্তর টাকা করে ভাড়া দাও । এভাবে পঁচিশ বছর যাবত ভাড়াটিয়া হয়ে আছ। আমার কলোনীর প্রতিটি কক্ষে খরচ হয়েছে বার হাজার টাকা । তোমরা যদি মাসে একশ' টাকা করে দাও তাহলে বছরে বারশ' টাকা হবে । এভাবে দশ বছরে সম্পূর্ণ মূল্য আদায় হয়ে যাবে। এভাবে বহুলোক আমার কলোনীতে থাকতে শুরু করেছে। তাদের কেউ কেউ প্রতিমাসে একশ'র পরিবর্তে দুইশ কেউ কেউ পাচশ' করে দিচ্ছে। এবং পাঁচ বছরেই মালিক বনে গেছে। ড/%/ড/,.2110090119.0010

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।