Books of Tablig — bisshobepi tablig amar kaj
/ ১৫৮
📝 লেখা 📖 পিডিএফ

৫০15 বিশ্বব্যাপী মকদ্দমা ওঠেছে । এখন ছেলের কর্তব্য হবে বিচারকের সামনেও একথা বলা - বিচারক সাহেব ! ইনি আমার পিতা ! তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন আমার কর্তব্য । তার প্রতি শিক্ষিতপূর্ণ আচরণ আমার জন্যে অনিবার্ষ। কিন্তু একটি কথা হল, আমার বাপ যেমন আন্মাহর- বান্দা তেমনি এই অমুসলিমও আল্লাহর বান্দা । আমি সাক্ষ্য দিচ্ছি, এই জমি অমুসলিমের । আমার বাপের নয়। এটাই আমাদেরকে, রাসূল (সাঃ) শিখিয়েছেন । এখানে মুসলমান অমুসলমানের প্রশ্ন নেই । দোকান থেকেও দাওয়াতের ধ্বনি আপনি সকালবেলা দোকান খুললেন । দোকানে আপনি চাল বিক্রি করেন। বিক্রি করেন আরও অনেক কিছু । পঞ্চাশ টাকায় আপনি দশ কেজি চাল বিক্রি করেন কিংবা কম-বেশী । দোকান খোলার পর লোকজন আসল । সবাইকেই আপনি দশ-দশ কেজি করে চাল মেপে দিলেন। আপনার মহল্লার এক অমুসলিম বৃদ্ধাও ভোরবেলা লাঠি ভর করে আপনার: দোকানে এসে হাজির । এসে বলল, আমাকে পঞ্জাশ টাকার চাল দিন। আপনি তাকে দশ কেজির পরিবর্তে বিশ কেজি দিয়ে দিলেন! কারণ, তার দুঃখ-কষ্টের কথা আপনি জানেন। এখন অন্যসব খদ্দেররা যারা কেউ লালাজী, কেউ সরদারজী এবং তাদের মধ্যে সেই মুতাওয়াল্লীজীও আছেন যিনি সাইনবোর্ড ঝুলিয়ে রেখেছেন যে, “আমাদের মসজিদে বয়ান করা নিষেধ ।” এখন এই নেতাজীরা সকলেই ছি ছি করতে শুরু করেছেন, ওকে পঞ্চাশ টাকায় বিশ কেজি আর আমাদেরকে দশ কেজি কেন ? তখন আপনি বললেন, দেখুন, আসলে দরতো পঞ্চাশ টাকায় দশ কেজিই। এই বৃদ্ধাকে আমি অতিরিক্ত দশ কেজি দিয়েছি অনুগ্বহ স্বরূপ। বৃদ্ধা আমার মহল্লার । রাতের বেলা আমি তার কান্নাকাটি শুনি । তারপর আপনি বৃদ্ধীকে বললেন, আচ্ছা, রাতের বেলা এভাবে কাতরান কেন? তখন অমুসলিম এই বৃদ্ধা বলল ঃ আমার সাতটি ছেলে আছে। চলে গেছে । তারা কেউ আমার কোন খোজ-খবর নেয় না। একথা বলে সে কাদতে লাগল । তার কান্না দেখে তখন আপনারও কান্না পেল । কারণ- ড/%/ড/.2117090119.0010

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।