তাবলীগ আমার কাজ 7৪৯ এটাকে মুসলমান-অমুসলমানের বিষয় বানানো ঠিক হবে না। কারণ, এখানে অমুসলমান নির্যাতিত, মুসলমান জালেম । আর জালেম মুসলমানকে জুলুম থেকে ফিরিয়ে আনাটাই তার প্রতি দয়া ও কল্যাণকামিতার শামিল । কারণ- ১৮৫০ এই জেড ৪55৩ 95 ০০৫ এ এট এ ০৮ শি কাগজের নৌকা কভু চলিতে না পারে জুলুমের বৃক্ষে কতু ফল নাহি ফলে। দ্বীনদার পিতা ও দ্বীনদার পুত্র কোন মুসলমান যদি অত্যাচার করে তাহলে তার কাধে হাত রেখে বলা উচিত-আরে, তোমার বাপ মুসলমান! সে এক অমুসলমানের সম্পদ দখল করে নিয়েছে । তাকে গিয়ে বল, আব্বাজান! এই জমি ফেরত দাও! কিন্তু বাপ যেহেতু ভাল পরিবেশে বেড়ে ওঠেনি । তাই পার্থিবতার প্রতি তার প্রচন্ড ভালবাসা । তাই বাপ বলবে, বেটা, এটা করা যাবে না! এখন ছেলে দেখল, তার পিতা কিয়ামতের দিন কঠিন বিপদে পড়ে যাবে । কারণ, বাপ অমুসলিমের হক দখল করে আছে। তাই সে বাপকে বুঝিয়ে বলল বাপের প্রতি দয়া-পরবশে, আব্বাজান, এই অমুসলিমের কাছ থেকে আপনি যতটুকু সম্পদ নিয়েছেন, ততটুকু আমার অংশ থেকে আপনাকে দিতে প্রস্তুত আছি। আপনি আমার কাছ. থেকে জমি নিয়ে নিন। আর অমুসলিমকে তার জমি ফেরত দিয়ে দিন। এখানে পিতাকে নিজের জমি দিয়ে দেয়া চারিত্রিক ব্যাপার । আর অমুসলিমকে তার জমি ফিরিয়ে দেয়া নীতি ও ইনসাফের -ব্যাপার। কিন্তু দেখা গেল বাপ এতবড় দুনিয়াদার যে, সে বলে ফেললঃ বেটা! আমি তোমার অংশও নেব আর তার অংশও ছাড়ছিনা। কিছু কিছু লোক এ জাতীয় হয়। তাদের বয়স যত বাড়ে সম্পদের ভালবাসাও ততই বাড়ে। তবে আল্লাহ যাকে চান তাকে এসব থেকে পবিত্র রাখেন। সত্যকে সত্য বলা মুহতারাম বন্ধুগণ! বাপ মানতে নারাজ! এবার বিষয়টি আদালতে ওঠেছে । বিচারকের সামনে ড/%/ড/,.21170901119.0010
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।