Books of Tablig — bisshobepi tablig amar kaj
/ ১৫৮
📝 লেখা 📖 পিডিএফ

৪৮ [7 বিশ্বব্যাপী কাঠি নিয়ে একটি লাকড়ীতে আগুন ধরিয়ে দিল । লাকড়ীটি জ্বলে আরেকটি লাকড়ীতে ধরল । এভাবে প্রজ্বলিত আগুনে দেখা যাবে পাঁচ হাজার ডেগ বিরানী পাকানো হয়ে গেছে । পোলাও তৈরি হয়েছে, কোর্মা তৈরি হয়েছে। এটা একটি কাঠির সহীহ ব্যবহারের ফসল । আর এই কাঠিটি দিয়াশলাইতে ঘষে যদি এক ট্যাংকি পেন্রোলে লাগিয়ে দেয়া হয় তাহলে সঙ্গে সঙ্গেই অগ্নিক্ষুলিঙ্গ নেচে ওঠবে। তারপর কম আগুনে একটি লাকড়ীতে লাগিয়ে যদি রেশনের দোকানে লাগিয়ে দেয়া হয় তাহলে বিশ হাজার দোকান জ্বালিয়ে দিতে পারে । তুলার দোকানে লাগালে তাও জবলে-পুড়ে ভক্ম হয়ে যাবে । এটা হলো একটি কাঠির ভুল ব্যবহারের ফসল। সুতরাং প্রমাণিত হলো, দিয়াশলাইয়ের একটি কাঠির ঠিক ব্যবহার পোলাও-কোর্মা-বিরানী তৈরি করে আর ভুল ব্যবহার শুধু বিধ্বংসী কিছু আগ্নিফুলকা উপহার দেয় । অনুরূপভাবে সাড়ে পাঁচ ফুট মানুষের শরীরটি যদি যথাযথ ব্যবহার হয়, যদি ব্যবহার হয় নামাযের মধ্যে, তালীমের হালকায়, আল্লাহর যিকির, কুরআন তেলাওয়াত, অন্যের সাথে ভালো আচরণের মধ্যে তাহলেই তা ঠিকই যথার্থ ব্যবহার হয়েছে বলা যাবে। অমুসলিমের সাথে আচরণ মুসলমান-অমুসলমান সকলের সাথেই ভাল ব্যবহার করা উচিত। আপনি আপনার ঘরে বসে আছেন। কোন বৃদ্ধার চিৎকার কিংবা কাতড়ানোর শব্দ শুনতে পেলেন। আপনি আপনার স্ত্রীকে পাঁচশ' টাকা দিয়ে পাঠালেন। সে গিয়ে দেখল বৃদ্ধা একজন অমুসলিম এবং সে তাকে টাকাটা দিয়ে দিল। এটা রাসূল (সাঃ)- এর শিক্ষা । অমুসলিম কেউ বিপদগ্রস্ত হলে তার কষ্ট লাঘব করতেও চেষ্টা করতে হবে। এখানে মুসলমান-অমুসলমানের ভেদাভেদ নেই। জুলুম কখনো ফল দেয় না যদি কোন মুসলমান এক অমুসলমানের সম্পদ দখল করে নেয় তাহলে আমাদের উচিত হবে অমুসলমানকে সমর্থন করা । আর মুসলমানকে বুঝানো, ভাই তুমি তার জমিন তাকে দিয়ে দাও! যদি না দাও তাহলে সাত জমিন থেকে এই এক টুকরা জমিন আলাদা হয়ে তোমার গলায় ঝুলে পড়বে । তাই ওটা ফেরত দিয়ে দাও! ড/%/ড/,.211000119.0010

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।