Books of Tablig — bisshobepi tablig amar kaj
/ ১৫৮
📝 লেখা 📖 পিডিএফ

তাবলীগ আমার কাজ 2৪১ নিজের দুর্বলতার স্বীকৃতি দাও। আল্লাহর শক্তির সামনে মাথা নত কর। তখনই আল্লাহর শক্তি তোমার সাহায্যে নেমে আসবে । তখন উভয় জাহানেই তোমার সংকট কেটে যাবে। আমরা চিৎকার করে করে আল্লাহর বড়ত্ বর্ণনা করি, আর বর্ণনা করি নিজেদের অক্ষমতা । কারণ আমাদের তো কোন শক্তি নেই । আমরাতো এত দুর্বল যে, আমাদেরকে মারার জন্যে কোন পিস্তল কিংবা তলোয়ারের প্রয়োজন নেই। একটি ঘুষি মেরে দিলেই কুপোকাত । সঙ্গে সঙ্গেই মৃত্যু ৷ আমরা এত হতবল যে, নিজেদের কোন শক্তি আছে বলেই স্বীকার করি না। বলি, আমরা বলহীন, অসহায় । আল্লাহ্‌ সকলেরই আকাশ ও মৃত্তিকার সৃষ্টিকর্তা আল্লাহ । তিনি মুসলমান-অমুসলমান করাই । আল্লাহর শক্তিকে মেনে নাও, তাহলে সব বাধা পার হয়ে যাবে। এই আওয়াজ বিশ্বময় তুলে ধরতে হবে । ক্ষেতখামার, ঘর-বাড়ি, দোকান-পাট সর্বত্র আওয়াজের নিনাদ তুলতে হবে । দাওয়াতের মাধ্যমে আল্লাহর নাম সর্বত্র উচু করতে হবে । আপনাদের মনে হতে পারে, এই যে আমি চিৎকার করছি তা এখানে করে লাভ কি? চিৎকার তো করা দরকার বড় বড় রাষ্ট্র নায়কদের সামনে । এখানে বলার ফায়দা কি? আমি বলব, আমাদের সামর্থ যতটুকু আমরা তা করে যাব । শক্তি মাফিক আল্লাহর নাম বুলন্দ করব । গাশৃতে , খুসূসী গাশতে সর্বত্র আল্লাহর নাম বুলন্দ করতে সচেষ্ট হব। যেখানে আমাদের সামর্থ নেই সেখানে আওয়াজ পৌঁছাবেন আল্লাহ । সুলাইমান (আঃ)-এর পিপীলিকার গাশ্ত এবং অস্থিরতা হযরত সুলাইমান (আঃ)-এর পিপিলিকার প্রতি লক্ষ্য করুন। হযরত সুলাইমান (আঃ) যখন সৈন্যসামন্ত নিয়ে রওনা হয়েছেন তখন পিপীলিকা সর্দার অস্থির হয়ে পড়েছে। সে লক্ষ্য করল, সৈন্য বাহিনী আসছে । এরাতো সব পদদলিত করে যাবে । তাই সে সকল পিপীলিকাকে চিৎকার করে বলল, “তোমরা নিজ নিজ গর্তে ঢুকে পড় ।” এই চিন্তায় সে গাশতে বেরিয়ে পড়ল । আর সবাইকে নিজ নিজ আশ্রয়ে চলে যেতে বলল । ইরশাদ হচ্ছে, ড/%/ড/.21170901109.0010

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।