Books of Tablig — bisshobepi tablig amar kaj
/ ১৫৮
📝 লেখা 📖 পিডিএফ

তাবলীগ আমার কাজ 0৩৭ সারা পৃথিবীকে বলি, আল্লাহর শক্তিকে মেনে নাও। যদি আল্লাহর শক্তিকে না মান, যদি তাঁর ক্ষমতার সামনে আত্মসমর্পণ না কর তাহলে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিয়ে রাখবেন, ততক্ষণ হয়তো তোমরা টেরও পাবে না। কিন্তু যখন আল্লাহ'র পাকড়াও আসবে তিনি যখন ধরবেন, তাহলে ভাল করে শুনে নাও - হে পৃথিবীর সকল সম্রাজ্যের অধিকারী ও শ্বর্যশীলগণ! আল্লাহর পাকড়াও থেকে কেউ নিজেকে রক্ষা করতে পারবে না। তাই আমি বলি, সারা পৃথিবীতে জামাত নিয়ে ঘুরে ফিরুন! সর্বত্র সকল বনি আদমকে জানিয়ে দিন আল্লাহর শক্তির কথা । পৌঁছে দিন সকলের কর্ম কৃহরে তার অপার ক্ষমতার কথা!! আমরা দুর্বল আমরা এক অপার শক্তিধর আল্লাহর অনুগত । আমরা কোন শক্তির দাবীদার নই । আমাদের কোন শক্তি নেইও । পিল তা ৮ পাকি ৮০ 3০53] ৬ মানুষ সৃষ্টিগতভাবেই দুর্বল । আমরা আমাদের দুর্বলতা স্বীকার করি। আল্লাহ'র ভান্ডারে কোন কিছুর অভাব নেই সকল শক্তির মালিকতো আল্লাহ । তার শক্তি এত বেশি, দেখুন তিনি একটি মাত্র আদেশ দিয়েছেন আর কত বড় আসমান-জমিন সৃষ্টি হয়ে গেছে। তার শক্তি এত বিশাল, প্রতিদিন তিন লক্ষেরও বেশি শিশু সৃষ্টি করে পৃথিবীতে পাঠান । প্রতিটি শিশুকে দুটি চোখ দেন। এভাবে দৈনিক ছয় লক্ষ চোখ সৃষ্টি করেন। অথচ তার ভান্ডারে অভাব নেই। প্রতিটি মানুষের আকৃতি আলাদা । আওয়াজ ভিন্ন । স্বভাব ও আবেগ স্বতন্ত্র। অথচ তার ভান্ডারে অপ্রতুলতার অভিযোগ নেই। আমাদের দায়িত্‌ আল্লাহর শক্তি ও তার শক্তির ভান্ডারের কথা মানুষের কাছে বর্ণনা করা। সারা জগতের মানুষের কাছে বলতে হবে, খুসৃসী গাশৃতে বলতে হবে, উমৃমী গাশ্‌্তে বলতে, তবে গোছালোভাবে বলতে হবে। সুবিন্যস্তভাবে দাওয়াতের সকল ক্ষেত্রেই বলতে হবে। অগোছালোভাবে বললে মানুষ আল্লাহ্‌* পাককে (নাউযুবিল্লাহ) ঠান্টা করবে । এই ঠান্টাবাজির কারণ হব তখন আমরা । সাফ কথা, অত্যন্ত বলিষ্ঠভাবে ড/%/ড/.2117090119.0010

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।