Books of Tablig — bisshobepi tablig amar kaj
/ ১৫৮
📝 লেখা 📖 পিডিএফ

তাবলীগ আমার কাজ 0৩৫ অনৈক্য থেকে বাঁচ আপোষে বিবাদ করোনা । অন্যথায় দুই ধরনের বিপদে আক্রান্ত হবে । ১. দুর্বল হয়ে পড়বে । ২. অন্যদের ভেতর থেকেও তোমাদের ভয় চলে যাবে । এটা আল্লাহর কথা। নিজের সংসারেও ঝগড়া-বিবাদ এড়িয়ে চলবে । জাতি, সম্প্রদায়, গোষ্ঠী এমনকি সকল দ্বীনী কর্মেও বিবাদ এড়িয়ে, চলবে । দ্বীনী কাজের ক্ষেত্রেও “এ এভাবে করছে-সে ওভাবে করছে' বলে অন্যের ক্রটি অনেষণ করা উচিত নয়। আজতো সকলেই অন্যের ক্রটি-বিচ্যুতির পর্যালোচনা করে লেখছে-বলছে। সকলেই সকলের বিরুদ্ধে । অথচ এমনটি মোটেই কাম্য নয়। আল্লাহ বলছেন 8 “তোমরা পরস্পরে বিবাদ করোনা । তাহলে দুর্বল হয়ে পড়বে এবং তোমাদের “বাতাস' (অন্যদের ভেতর থেকে তোমাদের ভয়) চলে যাবে ।' সারকথা, পৃথিবী যখন সংচরিত্র, নিষ্ঠা-এখলাস ও দ্বীনী দাওয়াত থেকে শন্য হয়ে পড়ে, বিরাণ হয়ে পড়ে যখন এসব সত্য-সুন্দর বাসিন্দা থেকে, তখনই মাকড়সা জাল বানাতে শুরু করে। মাকড়সার অহংকার এবং পরিণতি বিরাণ-শূন্য ঘরে যেভাবে মাকড়সা জাল বিস্তার করে, কপোতীরা বাসা তৈরি করে, ডিম্ব ছাড়ে বাসার ছিন্ন খড়- কুটায়, ডিমের খোসায় বিপর্যস্ত হয়ে পড়ে ঘর; হারিয়ে যায় শ্রী-সৌন্দর্য, তখন মাকড়সা মহা আনন্দে হুমড়ি খায়। কত খড়, কত খোসা আমার জালে ছুটে পড়ছে জাল ছিন্ন হচ্ছে না। সে তখন তার জালে ওত পেতে বসে থাকে । ছোট-খাট পোকা-মাকড় যখন পাশ দিয়ে যায় হামলা করে শিকার করে খায় আর মহাদর্পে নেচেখেলে নাদুস-নুদুস হয়ে ওঠে । মনে মনে সে তখন কর্মসূচী তৈরি করে নেয় - এদিকে ওদিকে সদর্সে ছুটাছুটি করে। এই লাফা-লাফি দেখে তাদের পুরুষ বন্ধুরাও নেমে আসে । ঘর তৈরি করে। মাকড়-মাকড়ীর খেল-তামাশায় পুরো ঘর ছেয়ে যায় জ্বালা-যন্ত্রণায় | আল্লাহর কসম! দুনিয়ার সকল শক্তিই মাকড়সার জালের মত। আল্লাহর শক্তির সামনে এগুলোর কোনই মূল্য নেই। এই পৃথিবীকে যদি দ্বীনের ড/%/ড/.2117001119.0010

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।