প্রকাশকের আরঘ মাওলানা উমর পালনপুরী (রহ.)! তাবলীগ জামাতের ইতিহাসে এক জীবন্ত কিংবদন্তী! সবিশেষ তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতিমার এই প্রানপুরষ এদেশের সকল শ্রেণীর দীনদার মুসলমানদের এক ঘনিষ্ঠ রাহ্ন্মা - হদয়ের আত্মীয়! সে সুবাদেই তাঁকে ভালবাসি আমি, ভালবাসি তাঁর প্রতিটি উচ্চারণকে। আজ তিনি নেই। আছে তাঁর অমর বক্তৃতাগুলো। আছে তাঁর শাশ্বত কথামালা; উম্মতের প্রতিটি সদস্যের প্রতি দরদ ক্নাত পরামর্শ । তাঁর সেই পথনির্দেশ, হিদায়াত ও বক্তৃতামালা থেকে চারটি বক্তৃতার অনুবাদ “বিশ্বব্যাপী তাবলীগ আমার কাজ' নামে পাঠকের হাতে তুলে দিচ্ছি - হযরত (রহ.) এর প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও ভালবাসার স্মারক হিসাবে । সন্দেহ নেই, বক্তৃতাগুলো মাওলানার বিশ্বাস, চেতনা ও আন্তরিক আহ্বানের জীবন্ত প্রতিচ্ছবি তুলে ধরবে আমাদের সামনে । যা এই মুহুর্তে আমাদের জন্যে খুবই প্রয়োজন । বক্তৃতাগ্তলোর অনুবাদ করেছেন বিদগ্ধ অনুবাদক, সাংবাদিক ও মুহাদ্দিস মাওলানা যাইনুল আবিদীন। তিনি শুধু মাওলানার প্রতি-ই নন-মাওলানার মিশনের প্রতিও আন্তরিক এবং বিশ্বাসী । যে কারণেই আমাদের বিশ্বাস, মূল উদ্দু ভাষায় নিবেদিত মাওলানার আবেদন স্বমহিমায় অক্ষুন্ন রয়েছে বাংলা ভাষাতেও । অবশ্য প্রথম সংস্করণ হিসাবে ভুল ত্রুটি থেকে যাওয়াও বিচিত্র কিছু নয়। এক্ষেত্রে আমরা হৃদয়বান পাঠকদের সুদৃষ্টি কামনা করছি। বইটি প্রকাশের ক্ষেত্রে যাঁরা আমাকে উৎসাহিত করেছেন, বিভিন্নভাবে সাহায্য করেছেন আমি তাঁদের সকলের প্রতিই কৃতজ্ঞ। দু'আ করি, আল্লাহ আমাদের সকলকেই তাঁর দীনের জন্যে কবুল করুন। আমীন! এদারায়ে কুরআন আরিফ বিল্লাহ বাংলাবাজার, ঢাকা ২৮.০১.২০০০ইং ড/%/ড/.211000119.0010
— Page 3 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.