তাবলীগ আমার কাজ 7৩১ তৃতীয় স্তর বান্দা কখনও কখনও এমন কিছু চেয়ে বসে যা তার জন্যে কল্যাণকর নয়। তখন আল্লাহ তায়ালা তাকে তা দান করেন না। বরং যা তার জন্যে কল্যাণকর তাই দান করেন । আর বান্দার জন্যে কি কল্যাণকর তা আন্রাহ্ই সবচে' ভাল জানেন। সুতরাং যা সে প্রার্থনা করেছে তা না দিয়ে তার কল্যাণকর জিনিস দেয়াটাও দোয়া কবুল হওয়ারই শামিল । হযরত মরিয়ম (আঃ)-এর জননী আল্লাহ্র দরবারে কামনা করেছিলেন একজন পুত্র সন্তান। বায়তুল মুকাদ্দাসের সেরা করার জন্যে ৷ কিন্তু আল্লাহ দিলেন কন্যা সন্তান। মা খুব চিন্তিত হলেন। কন্যা কিভাবে বায়তুল মুকাদ্দাসের সেবা করবে! (/১)৬) %৫৮৫| ০৪ “আর কন্যার দ্বারা যা হবে পুত্রের দ্বারা তা হবার নয়।' চতুর্থ স্তর কখনো বান্দা যায় চায় তা পায় না। সে আল্লাহর কাছে পার্থিব কিছু কামনা করে কিন্তু আল্লাহ তার কল্যাণার্থেই তা দেন না। বরং তার প্রতিধাবিত অত্যাসন্ন কোন বিপদকে দূর করে দেন। কারণ এই বিপদকে দূর করে দেয়াটাই তার জন্যে উত্তম। যদি তাকে তার প্রার্থনীয় বস্তুটিও দেয়া হত এবং বিপদেও ফেলা হত তাহলে যা পেত তা ওই বিপদের মধ্যেই শেষ হয়ে যেত। অধিকন্তু পূর্বপ্রাপ্ত যা ছিল তাও হারিয়ে যেত বিপদের তোড়ে । আর অবিরাম অস্থিরতা বিচলতা তো পোহাতে হতোই। এটা আন্মাহ তায়ালার অসীম দয়া ও অনুগ্রহ! তিনি কখনো কখনো বান্দার কামনীয় বস্তুটি না দিয়ে তার পরিবর্তে তার অত্যাসন্ন বিপদকে ফিরিয়ে দেন। একটি উপমা মনে করুন, আপনার তিনটি ছেলে আছে । তিনজন পুত্রবধূও আছে। থাকার ঘর আছে মাত্র দুটি । উপার্জনের উপায়- দৌকানও আছে দুটি । আপনার কামনা হলো, আপনার মৃত্যুর পূর্বেই যেন তৃতীয় পুত্রের জন্যে একটি ঘর ও একটি দোকানের ব্যবস্থা হয়ে যায় এবং আপনি তার আয়োজনও করছেন। আন্মীহর দরবারে কান্নাকাটিও করছেন। কিন্তু তৃতীয় ঘর ও দোকানের ব্যবস্থা হচ্ছেনা। ড/%/ড/.211000119.0010
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।