Books of Tablig — bisshobepi tablig amar kaj
/ ১৫৮
📝 লেখা 📖 পিডিএফ

৩০ ] বিশ্বব্যাপী বান্দার স্বার্থের প্রেক্ষিতে মনে রাখতে হবে, দোয়া কবুলিয়্যতের ব্যাপারে একটি কথা স্মরণ রাখতে হবে, এক ঈদের দিনে আমাদের হযরতজী হযরত মাওলানা এনামুল হাসান (রহঃ) তার আলোচনায় বলেছিলেন: পরকাল সম্পর্কে বান্দা যা প্রার্থনা করে আল্লাহ তায়ালা তাকে তাই দান করেন । কিন্তু পার্থিব বিষয়ে বান্দা যা প্রার্থনা করে তার স্বার্থ ও কল্যাণের প্রতি লক্ষ্য রেখেই তাকে প্রদান করা হয়। দোয়া কবুল হওয়ার পাঁচটি স্তর এখানে মনে রাখতে হবে, পার্থিবতা সম্পর্কে বান্দাকে প্রার্থনা করে তার কবুলিয়যতের ক্ষেত্রে পাঁচটি স্তর আছে। প্রথম স্তর বান্দার প্রার্থনীয় বিষয়টি যদি তার জন্যে কল্যাণকর হয়, তার স্বার্থমাফিক হয় তাহলে সঙ্গে সঙ্গেই আল্লাহ কবুল করে নেন । রাতে যা প্রার্থনা করেছে প্রভাতেই তা পেয়ে যায় । আপনাদের অনেকেও হয়তো এমন ঘটনা প্রত্যক্ষ করে থাকবেন যে, এক বান্দা রাতে আল্লাহর কাছে তার প্রয়োজনীয় কিছু কামনা করেছে, সকালেই তা প্রাপ্ত হয়েছে। দ্বিতীয় স্তর দ্বিতীয় স্তর হলো - বান্দা যা প্রার্থনা করেছে তা তার জন্যে কল্যাণকর ও সমীচীনও বটে । কিন্তু তাৎক্ষণিকভাবে দেয়াটা কল্যাণকর নয় । বরং বিলম্বে দেয়ার মধ্যেই নিগুঢ় কল্যাণ নিহিত আছে। আল্লাহ তাঁর বান্দা যা চেয়েছে তাই দেন। তবে ধীরে ধীরে দেন। কাঁদিয়ে কাঁদিয়ে দেন। অশ্রুবন্যায় ভাসিয়ে তারপর দেন। কারণ বান্দার কান্না-কাটি আন্রাহর দরবারে খুবই প্রিয় । বান্দার প্রয়োজন মিটে গেলে আর কাঁদবে কে? বান্দার ক্রন্দনরত বিন্দ্র রজনী যাপন আল্লাহর দরবারে খুবই প্রিয়। বান্দা যখন রাতের গভীরে বিড়বিড় করে কাঁদে, দু'হাত তুলে কাচু-মাচু করে, তখন পরম করুণাময় আল্লাহ খুবই খুশী হন। আমি মনে করি, আমাদের হাজার কর্মসিদ্ধির চাইতে আন্রাহর সন্তুষ্টি ও খুশীলাভ অনেক উত্তম । তাঁর এই খুশীর প্রেক্ষিতেই মাঝে মধ্যে আমরা যা চাই তা বিলম্বে প্রাপ্ত হই। ড/%/ড/.2117090119.0010

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।