Books of Tablig — bisshobepi tablig amar kaj
/ ১৫৮
📝 লেখা 📖 পিডিএফ

তাবলীগ আমার কাজ 0 ২৯ সহজভাবে বলতে গেলে তৃতীয় কারণটি হল, দাওয়াতের আমল বর্জন করা । এ কারণে দোয়া কবুল হয় না। এটা আমার কথা নয়। আল্লাহর রাসূল (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, , ০৯ ৩ পি 01.---.৮01 ১০1৫0) ০০০৫1 রান 9%64575৮ীলাি তর কাজ কর। তোমাদেরকে যেন এমন দিন পেয়ে না বসে যে, তোমরা দোয়া করবে আর তা কবুল হবে না।' সুতরাং বুঝা গেল, দাওয়াতের কাজ ছেড়ে দিলে দোয়া কবুল হয় না। ঘাবড়াবার কিছু নেই তবে আমি একটি কথা বলছি। আপনাদের ভয় পাবার কিছু নেই যে, আমাদের তো খাবারও হারাম, কাপড়ও হারাম আর দাওয়াতের কাজ তো করিইনা। কাজেই আমাদের দোয়া কবুল হবে না। তাহলে দোয়া করে লাভ কি? অন্তত সিদ্ধান্ত করুন মুহতারাম বন্ধুগণ! আমাদের জন্য এই মুহুর্তে খানা-পিনা, বন্ত্র-পরিধেয় হালাল করে ফেলাতো কঠিন। তবে আমার নিয়ত করতে পারি, এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে পারি আমাদের হারাম খাবার ও পরিধেয়কে হালাল বানাতে সচেষ্ট হব। এতটুকু তো অবশ্যই করতে পারি। সুতরাং নিয়্যত করে ধীরে ধীরে চেষ্টা চালিয়ে যেতে পারি। তাছাড়া দাওয়াতের কাজকে আমরা নিজের করণীয় হিসেবে গ্রহণ করিনি নেই। আমরা বরং সংকল্প করে নেই, আমরা দাওয়াতের কাজকে নিজেদের কাজ বানাব। অতঃপর চেষ্টা চালিয়ে যাই। চেষ্টারও এই অর্থ নয় যে এক মুহূর্তে সবকিছু বর্জন করে ঝাঁপিয়ে পড়ব। বরং ধীরে ধীরে এগিয়ে যাব এটাইতো উত্তম । সুতরাং এভাবে নিয়্যত করার পর আল্লাহর দরবারে দোয়া করতে থাকব । আল্লাহর দরবারে প্রাণখুলে প্রার্থনা করব । দোয়া করব দাওয়াতী কর্মে উন্নতি অগ্রগতির জন্যে, নিজেদের পোশাক-পরিধেয় ও খানা-পিনা হালাল করার জন্যেও । ড/%/ড/.2117090119.0010 রঃ

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।