তাবলীগ আমার কাজ 0 ২৩ হয়, প্রতিটি পদক্ষেপেই যদি পরকালীন জীবনের কথা স্মরিত হয়, তাহলে আল্লাহর দরবারে আশা করা যায়, তিনি হয়তো তার বিধানগুলো মানার শক্তি দিবেন - তাওফীক দিবেন । আল্লাহর হুকুম ও নবীর সুন্নাতের বিনিময় এটাতো সম্ভব নয় যে, আমরা ঘর-বাড়ি ছেড়ে দেব, ব্যবসা-বাণিজ্য ছেড়ে দেব। যেমন, হযরতজী তার বিবাহ বিষয়ক আলোচনায় যে কথাগুলো বলেছেন আল্লাহর হুকুম অনুযায়ী স্ত্রীর মুখে লোকমা তুলে দেয়াও পুণ্যময় কাজ, সওয়াবের আমল । দুনিয়াতে আমরা যেসব কাজ করি সেগুলোই যদি আল্লাহর হুকুম ও প্রয়োজনও পূরণ করে দিবেন তৎসঙ্গে পরকালীন প্রতিদানও দিবেন । শাহাদাত প্রান্তে উমর অস্থির বিচলিত ! পরকাল ভাবনায় তিনি কান্নামুখর । তখন ইবন আব্বাস (রাঃ) আরয করলেন ৪ “আমীরুল মুমিনীন ! আপনি এত চিন্তিত কেন ? রাসূল (সাঃ) আপনার প্রতি সন্তুষ্ট ছিলেন ওফাত পর্যন্ত । আবু বকর (রাঃ) বিদায় নিয়েছেন আপনার প্রতি সন্তুষ্ট চিত্তে। পৃথিবীর কত বিস্তৃত অঙ্গনে আপনার উসিলায় ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, বিস্তৃত হচ্ছে নিয়মিত। এরপরও আপনি এত চিন্তিত কেন ?' এর জবাবে হযরত উমর (রাঃ) বলেন - “হে রাসূলের চাচাত ভাই ! এই কথাগুলো কি তুমি কিয়ামতের দিন আল্লাহর সামনেও বলবে? কারণ, কিয়ামতের দিনটি হবে খুবই কঠিন। সকলের কৃতকর্ম সামনে উপস্থিত থাকবে । জানা নেই শেষ ফয়সালা কি হবে?” তখন হযরত আবদুল্লাহ ইবন আব্বাস (রাঃ) বললেন ৪ “কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে এই কথাগুলো বলব ।' আমার মাথা ধুলোমলিন হ'তে দাও হযরত উমরের উক্তি ! হযরত উমরের (রাঃ) মাথা তদীয় পুত্রের উরুর উপর । তিনি তার পুত্রকে বলছেন ৪ “বৎস, আমার মাথাটি মাটিতে ফেলে দীও। ধুলোমলিন হতে দাও । আমার মাথা কারও উরুর উপর থাকার উপযুক্ত নয় |" ড/%/ড/,.211000119.0010
— Page 21 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.