Books of Tablig — bisshobepi tablig amar kaj
/ ১৫৮
📝 লেখা 📖 পিডিএফ

২২ 7 বিশ্বব্যাপী দুনিয়াতে মানুষ যা দেখতে পায় মানুষ এই ভূপৃষ্ঠে কি দেখতে পায়? সে দেখতে পায়- রাজত্ব, অর্থ-সম্পদ, সোনা-রূপা, দোকান-পাট, ক্ষেত-খামার ৷ সে মনে করে এসবের যতটুকু আমি অর্জন করতে পারর আমার জীবন ততটুকুই প্রতিষ্ঠিত হবে । মানুষ যা দেখতে পায় না মানুষ দেখতে পায় না ঈমান ও আমলের বলে জীবন প্রতিষ্ঠাকে। ঈমান-আমল অর্জন হলে জীবন গড়ে ওঠবে এটা তার ভাবনাতীত। যখন মৃত্যু এসে উপস্থিত হয় তখন টাকা-পয়সা, অর্থ-সম্পদ ও রাজত্বের দাপটে অর্জিত সফলতার সমূহ পথ বন্ধ হয়ে যায়, তখন ঈমান ও নেক আমলের স্পর্শেই যে সফলতা থাকে তা দেখা যেতে শুরু হয়। পক্ষান্তরে যদি ঈমান ও নেক আমলের প্রস্তুতি না থাকে তাহলে নবীগণ যে সব বিচলতা ও পেরেশানীর কথা বলেছেন তার মুখোমুখি হতে হবে । আর তখনই মানুষ অস্থির ও দিশেহারা হয়ে পড়ে; ভাবে, “একি হলো? সুতরাং আজ যা প্রত্যক্ষ হচ্ছে মৃত্যুর সময় তা অদৃশ্য হয়ে যাবে আর আজ যা অদৃশ্য হয়ে আছে তখন তা স্বরূপে দৃশ্যমান হতে থাকবে । হযরত উমরের রোঃ) পরকাল ভয়: এ কারণেই হযরত উমর (রাঃ)-কে যখন ছুরিকাঘাত করা হয় তিনি সেখানেই গড়িয়ে পড়েন। রক্তের ফোয়ারা প্রবাহিত হতে থাকে। উমর (রাঃ) বিচলিত হয়ে পড়েন। তাকে তুলে আনা হয়। বিছানায় শুইয়ে দেয়া হলে তিনি বলতে থাকেন, একটু পরেই এই পার্থিব জগত অদৃশ্য হয়ে যাবে আর আখেরাত এসে উপস্থিত হবে ! জানি না আমার সাথে কি আচরণ করা হবে! হে আল্লাহ ! তুমি ষদি আমার নেক আমলগুলোর কোন প্রতিদান না দাও তাহলে শুধু আমার পাপগুলোর জন্যে পাকড়াও করোনা ! আমার নেকী-বদী বরাবর করে দাও ! আমি রাজী আছি, আমি প্রস্তুত আছি ! কারণ, আল্লাহ যখন অপরাধের জন্যে পাকড়াও করবেন, তার পাকড়াও খুবই ভয়ানক পাকড়াও হবে ! কে জানে কার সাথে কি আচরণ হয় মৃত্যুর পর যখন কবরে রাখা হবে, জানা নেই তখন কার সাথে কি আচরণ করা হবে ।*যদি পৃথিবীতে থাকতেই আমাদের মধ্যে এই চিন্তার সঞ্চার ড/%/ড/,.2110090119.0010

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।