Books of Tablig — bisshobepi tablig amar kaj
/ ١٥٨
📝 نص 📖 PDF

আমার কথা ইতরেজী '৮৪ কি '৮৫ সালের কথা! তখন ঢাকার ফরিদাবাদ মাদরাসায় পড়ি । হযরাতুল উস্তায মাওলানা বশীর উদ্দীন সাহেব (ঢাকার হুযুর) নিয়ে গেলেন বিশ্ব ইজতিমায় । বা"দ মাগরিব হযরাতুল উত্তায বললেন $ যাইনুল আবিদীন! এখন আলোচনা করবেন মাওলানা উমর পালনপুরী! মন দিয়ে শুনুন! অসম্ভব ভাল লাগবে । কিন্তু সেই ভাললাগা যে এত গভীর ভাললাগা তা কিন্তু ভাবতে পারিনি । এক দিনের আলোচনা শোনেই আমি তাঁর ভক্ত হয়ে গেলাম । সত্যি বলতে কি, তারপর থেকে প্রতি বছর বিশ্ব ইজতিমায় শরীক হতাম সবিশেষ মাওলানার আলোচনা শোনার জন্যে । মাওলানার মত এতটা প্রমানসিদ্ধ, হদয় নিংড়ানো আবেগভেজা বয়ান আমার ক্ষুদ্র জীবনে আমি আর শুনিনি - আক্ষরিক অর্থেই । মূলতঃ তাঁর প্রতি অধমের গভীর শ্রদ্ধা, বিশ্বাস আর অনুরাগের ফসলই এই অনুবাদ গ্রন্থ - যা কি-না আর্মার দীর্ঘ দিনের স্বপ্নের রূপায়ন। আমার বিশ্বাস, তাবলীগ জামাতের সাথে যাণরা সম্পৃক্ত নন তাঁরাও এই আলোচনাগুলো পড়ে প্রানিত হবেন। বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রেক্ষিতে আমাদের দায়িত্ ও কর্তব্-অতঃপর একটি শান্তিময়, নিরাপদ, ইলাহী প্রেমে মাতোয়ারা পৃথিবী রচনার যে স্বপ্নের কথা মাওলানা'র ব্তৃতামালায় বাঙময় হয়ে উঠেছে তা যে কোন ইসলাম প্রিয় মানুষের হৃদয়ে নব আন্দোলনের সৃষ্টি করবে; সৃষ্টি করবে আমাদের চেতনার মৃতসাগরে ভাবের-আবেগের উচ্ছসিত উর্মি-তরঙ্গ। প্রকাশক বন্ধুবর মাওলানা আরিফ বিল্লাহ'র তাড়া না পেলে অবশ্য এত তাড়াতাড়ি অনুবাদ সম্পন্ন করতে পারতাম না । আমি তার কাছে ঝনী । অনুবাদ মূলানুগ ও সাবলীল করতে চেষ্টা করেছি। কতটা সফল হয়েছি সে বিচার পাঠকের হাতে । তারপরও কোনরূপ ভুল-ত্রুটি কিংবা অসঙ্গতি নজরে পড়লে আমাদেরকে জানালে শুকরিয়ার সাথে বিবেচনার অঙ্গীকার রইল । বইটির প্রুফ সংশোধন করে দিয়েছেন একজন দরাজদিল মানুষ, প্রবীন সাংবাদিক, দৈনিক বাংলা বাজার পত্রিকার বিভাগীয় সম্পাদক, অগ্জপ্রতীম সহযাত্রী ডাঃ সিদ্দীকুর রহমান সাহেব । তাঁকে কাগুজে শুকরিয়া জানাবার মত লৌকিকতা কিভাবে দেখাই? হে আল্লাহ! আমাদের এই ক্ষুদ্র মেহনতকে পরকালে নাজাতের উসীলা হিসাবে কবুল করুন । আমীন!! যাইনুল আবিদীন ২৮.০১.২০০০ইং ড/%/ড/,.211700119.0010

— صفحة ٢ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.