১৫৪ [0 বিশ্বব্যাপী চা ৩৫৮০ ০৪6801০৮793 2881 2৪০ ০৪৭৮৮ নিকৃষ্টতম ফকীর ।' তাই ধনীদের উচিত গরীবের ঘরে গিয়ে যাকাত পৌঁছে দেয়া এবং দিতে হবে সম্মানের সাথে । যে মাটি-পাথর দিয়ে মসজিদ তৈরী হয় সে মাটি-পাথরকে আমরা সম্মান করি। তাষীম করি । কারণ, এর মধ্যে আমরা আমাদের ফরয আদায় করি। অনুরূপভাবে অসহায় দরিদ্র মানুষরাও মহা সম্মানের পাত্র। কারণ, তাদের মাধ্যমেও আমরা আমাদের ফরয আদায় করে থাকি । ইসলাম £ ধনী-গরীব সকলেরই এই পৃথিবীর ধনী মানুষরা চায় গরীবদের কোমর ভেঙ্গে দিতে । তারা চায় কেবল তাদের রাজত্ ধরে রাখতে । আর গরীবরাও জানে, ধনীদের ভুড়ি ফেঁড়ে তবেই বের করতে হবে তাদের পাওনা সামান্য ডাল-ভাত । অর্থাৎ, ধনীদের ছেদনের কথা । অথচ আল্লাহ তাআলা সকলেরই প্রতিপালক । তিনি কখনো পক্ষপাতিত্ করেন না। তাই তিনি রাসূল (সা.)-এর মাধ্যমে এমন এক জীবন পদ্ধতি শিক্ষা দিয়েছেন যার মধ্যে ধনী-গরীব উভয় শ্রেণীর অধিকার সংরক্ষিত হয়েছে সমভাবে । লক্ষ্য করলে দেখা যাবে, ধনী-গরীবের এই দ্বন্দের মূল উৎস হলো- ধনী গরীবের কোমর ভেঙ্গে কাবু করে রাখতে চায় নিজের রাজত্ব ধরে রাখার জন্যে আর গরীব চায় ধনীর ভুড়ি ফেড়ে অধিকার আদায় করতে । কৌশল হিসাবে ধনীরা সুদের পথ ধরে এগিয়ে আসে আর গরীবরা চুরি-ডাকাতি করে ধনীর ভুড়ি ফাড়তে সচেষ্ট হয়। দর বৃদ্ধির কারণ সুদ বাজারের দ্রব্যমূল্যের উর্ধগতির মূল কারণ হল, এই সুদ । এই সুদ বন্ধ হয়ে গেলেই নবীজীর শিখানো সেই সমাজ জীবন আমাদের মধ্যে প্রতিফলিত হবে। সুদের পরিবর্তে প্রতিষ্ঠিত হবে কর্জ দেয়ার রেওয়াজ । কর্জ দান-সদকা করার সমান প্রতিদান যোগ্য আমল । আর কর্জ আদায়ে অপারগ হলে তাকে সুযোগ দেয়ার মধ্যে রয়েছে দ্বিগুণ সওয়াব ৷ আল্লাহ তাআলা এ মর্মে উৎসাহিত করে ইরশাদ করেছেনঃ ড/%/ড/.211000119.0010
— পৃষ্ঠা ১৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।