Books of Tablig — bisshobepi tablig amar kaj
/ ১৫৮
📝 লেখা 📖 পিডিএফ

তাবলীগ আমার কাজ 0১৫৩ কিন্তু আদ্ল অর্থ কি? ইহ্সান অর্থ কি? শাব্দিক “আদৃল' অর্থ ন্যায়, ইহ্সান অর্থ যথাযথ, অনুগহ! মূলতঃ আদৃল বলতে কানুনী আদেশ আর ইহ্সান বলতে আখলাকী নির্দেশাবলীকে বুঝানো হয়েছে । যাকাত না দেয়ার পরিণতি যাকাত না দেয়া এক মহা অপরাধ । যাকাত অনাদায়ে যাকাতের সম্পদ যখন আসল সম্পদের সাথে মিলিত হয় তখন আসল সম্পদকেও বরবাদ করে দেয় । একবার এক এলাকায় প্রশাসনের শ্যান দৃষ্টি পড়ল । ব্যবসায়ীদের মধ্যে চরম অস্থিরতা সৃষ্টি হল। এক দীনদার ব্যবসায়ী আমাকে চিঠি লিখে অবস্থা জানাল। আমি জবাবী চিঠিতে জানতে চাইলাম, যাকাত আদায়ে কোন সমস্যা হয়নি তো? হিসেব করে দেখুন! সে কয়েক বছরে যাকাত আদায়ের লিস্ট পাঠাল । আমি যেহেতু ইংরেজ আমলে অংক পড়েছি তাই অংক সম্পর্কে আমার ধারণা ভাল আছে _আলহামদুলিল্নাহ! আর আজকালতো ছেলেরা ক্যালকুলেটর টিপতে পারলেই অংক শিখা হয়ে যায়। আমি তার হিসাব পড়লাম । হিসাব পড়ে জানিয়ে দিলাম, আপনি এক বছর পাচ হাজার টাকা যাকাত কম দিয়েছেন। যে কারণে পরবর্তী তিন বছরও এই “কম' অব্যাবহত রয়েছে। এর কারণ হল, আপনি যাকাত দিয়েছেন ইংরেজী সাল হিসাবে । আর আমি ধরেছি হিজরী সাল । হিজরী সাল সাধারণতঃ ৩৫৪ কি ৩৫৫ দিনে হয় আর ইংরেজী সাল হয় ৩৬৫ কি ৩৬৬ দিনে । পরে তিনি আমাকে চিঠি লিখে জানালেন, আসলে আমাদের হিসাবই ভুল ছিল- যে কারণে পূর্ণ যাকাত আদায় হয়নি । আর অবশিষ্ট যাকাতের টাকা রুলিং হয়েছে ব্যবসায় । আর সেই টাকাই এই বিপদ টেনে এনেছে। প্রমাণিত হল, যাকাত যথারীতি আদায় করা না হলে যাকাতের অর্থ অনেক অনর্থ ডেকে আনে; ডেকে আনে সমূহ বিপদ । যাকাত দিতে হবে সম্মানের সাথে মুহতারাম বন্ধুরা! আপনারা যেখানকার বাসিন্দা আপনাদের যাকাতের অর্থ সেখানকার সমস্যাপীড়িত লোকদের কাজে লাগা উচিত । আর আপনারা আপনাদের এলাকায় দরিদ্ব লোকদেরকে চিনেনও । সুতরাং আপনারা যারা সম্পদশালী তাদেরই দায়িতৃ হলো, গরীব লোক খোঁজ করে তাদেরকে যাকাত দেয়া । যাকাতও দিতে হবে তার ঘরে গিয়ে । কারণ ইসলামের দর্শন হল- ড/%/ড/,.211700119.0010

— পৃষ্ঠা ১৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।