Books of Tablig — bisshobepi tablig amar kaj
/ ১৫৮
📝 লেখা 📖 পিডিএফ

১৫২৭ বিশ্বব্যাপী রোযার স্বভাব রোযা মানুষকে আল্লাহর আদেশের ভিত্তিতে নিয়ন্ত্রণ ও সংযম করাকে শিখায় । খানা-পিনা ও স্ত্রী সহবাস এই তিনটি চাহিদা নিয়ন্ত্রণপূর্বক মানুষ রোযা রাখে । মানুষ বছরে এক মাস বাধ্যতামূলকভাবে রোযা রাখে । আর বাকী এগার মাস? হা, রোযা এমনভাবে রাখতে হবে, যেন আল্লাহর আদেশের সামনে সংক্ষেপ ও নিয়ন্ত্রণের চরিত্র সৃষ্টি হয়ে যায়। তাহলে অবশিষ্ট এগার মাসও চলবে রোযা যাপন । মানুষ যখন নিজের চাহিদাকে সংযমিত ও নিয়ন্ত্রিত করতে শিখবে, তার চাওয়া-পাওয়াকে পরাজিত করতে শিখবে, তখন তার হাতে প্রচুর অর্থ বেচে যাবে। সৃষ্টি হবে সরল জীবন । তখন তার এই সঞ্চিত অর্থ বিলাবে তাদের মধ্যে যাকাতের সীমিত অর্থ যাদের কাছে পর্যন্ত পৌঁছায়নি। যাকাত দিতে গিয়ে দেখেছে, নবী বংশের কিছু ঘরানা যারা দরিদ্র, কিন্তু তারাতো যাকাত খেতে পারে না। এই অর্থ তাদের প্রয়োজনে ব্যয় হবে। রমযানে যাকাত আদায় করে ফেলেছে । ঈদের পর এক রাতে প্রতিবেশীর কান্নায় ঘুম ভেঙ্গেছে । জেগে দেখল, তার একটি সন্তান হয়েছে এইমাত্র । এখন তার সেবা প্রয়োজন । অর্থ প্রয়োজন । কিন্তু তার স্বামী বাইরে । সারল্য জীবনের সঞ্চিত অর্থ ব্যয় হবে এখানে । যাকাত ও রমযান মানুষকে এই চরিত্র শিখায় । প্রতিনিয়ত শিখায় । আহকাম দুই প্রকার ইবাদততো হল আল্লাহর নির্দেশ । এটা পালন করা মামুলী নির্দেশ । এর বাইরে যা আছে সেগুলো হল আল্লাহ তাআলার চারিত্রিক নির্দেশ । সুতরাং আল্লাহর আহকাম বা নির্দেশও দুই প্রকার। ১. মামুলী-আইনগত | ২. আখলাকী-চারিত্রিক । মামুলী হুকুম অমান্য করলে জাহান্নাম অবধারিত । আর আখলাকী হুকুম অমান্য করলে জান্নাতে কাংখিত মর্যাদা থেকে হবে বঞ্চিত। আদ্ল ও ইহ্সান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে আদৃল ও ইহ্‌সানের আদেশ করে বলেছেনঃ (১5/৬)-০--০১ ১০1৮2540051 “নিশ্চয়ই আল্লাহ তা'আলা আদল ও ইহ্সানের নির্দেশ দিচ্ছেন।' ড/%/ড/.2117090119.0010

— পৃষ্ঠা ১৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।