তাবলীগ আমার কাজ [3 ১৭ মানুষের হাতে ছেড়ে দেননি । পূর্ণ এখতিয়ার পেলেতো মানুষ কখনো অসুস্থ হতো না, বৃদ্ধ হতো না, পরাজিত হতো না। অধিকাংশ মানুষই তো মৃত্যুকে এড়িয়ে চলতে চায় । সুযোগ থাকলে কেউ মৃত্যুর হাতে ধরা দিত না। কিন্তু মানুষকে আল্লাহ তায়ালা পূর্ণ স্বাধীনতা দেননি । বরং ভাল-মন্দের খুব সামান্য এখতিয়ার-স্বাধীনতা প্রদান করেছেন। এই হাত আন্মাহই দিয়েছেন। চাইলে কেউ এই হাতে এতীম-অসহায়দেরকে খাবার বিতরণ করতে পারে, আবার চাইলে এই হাতে অন্যের খাবার ছিনিয়েও আনতে পারে। এ দুটোই আল্লাহর দান। মায়ের গর্ভে মানুষ অসহায়, একান্ত বাধ্যগত, শুধুই আল্লাহর অধীন । তিনি যেভাবে সৃষ্টি করেছেন সেভাবেই জন্মেছে সে। পুত্র বানিয়েছেন, কন্যা বানিয়েছেন । কালো বানিয়েছেন, সুন্দর বানিয়েছেন । বুদ্ধিমান বানিয়েছেন, বোকা বানিয়েছেন। যেভাবে চেয়েছেন সেভাবেই বানিয়েছেন । সেখানে কারও কোন অধিকার নেই, এখতিয়ার নেই। তিনি যাকে যে বংশে চেয়েছেন তাকে সেই বংশেই সৃষ্টি করেছেন। এই পার্থিব জগতে আসার পর তাকে কিছু স্বাধীনতা, কিছু এখতিয়ারও অধিকার দান করেছেন । খুব সামান্য সময়ের জন্যে আর তার সীমানা হলো মৃত্যু পর্যন্ত । যদি এই সময়টুকুতে মানুষ তার ইচ্ছা ও স্বাধীনতাকে আন্নাহ'র সন্তুষ্টি মাফিক ব্যবহার করে তাহলেই সে কামিয়াব ও সফলকাম । উভয় জগতে সার্থক । আর যদি মানুষ তার ইচ্ছাকে নিজের সন্তুষ্টির পথে পরিচালিত করে তাহলে সে উভয় জগতেই হবে পেরেশান, অস্থির, ব্যর্থ ও ধ্বংস। | আল্লাহর অসস্তুষ্টিই বিপদের কারণ এক হলো আন্মাহর সন্তুষ্টি আরেক হলো নিজের সন্তুষ্টি । আন্মাহর সন্তুষ্টির পথে চলতে গেলে মুজাহাদা করতে হয়। নিজের সন্তৃষ্টিকে বর্জন করতে হয়। অথচ নিজের সন্তুষ্টির পথে চলা খুব সহজ । মন যা চাইল তাই করল । কিন্তু আল্লাহর সন্তৃষ্টি বর্জিত হলে আল্লাহ খুব অসন্তুষ্ট হন। আর আল্লাহর অসস্তুষ্টি মানেই মহাবিপদ । আসমান-যমীনের সৃষ্টিকর্তা আল্লাহ । চন্দ্র-সূর্য তারই সৃষ্টি । তিনিই সংকীর্ণ অন্ধকার জগতে মানুষকে সৃষ্টি করেছেন। তিনিই সর্বময় ক্ষমতার অধিকারী । তার অসস্তুষ্টিতে মানুষ বিচলিত হয়, পেরেশান হয়। ড/%/ড/.2117090119.0010
— পৃষ্ঠা ১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।