তাবলীগ আমার কাজ ঢ ১৫১ নামাযের স্বভাব নামাযের স্বভাব কি? নামাযের স্বভাব হল, পূর্ণাঙ্গ আনুগত্য । নামাযের মধ্যে মুসন্লীর হাত-পা চোখ সবকিছুই থাকে আল্লাহর নির্দেশের অধীন । এটাই নামাযের স্বভাব | নামায জীবনের সকল ক্ষেত্রেই এই চরিত্রের প্রতিফলন ঘটাতে চায় । মানুষের প্রতিটি অঙ্গ জীবনের সকল অঙ্গনে আল্লাহর হুকুমের অধীন হবে । নামায প্রতিনিয়ত এরই দাওয়াত দিয়ে যায়। নামায শিক্ষা দেয় আল্লাহর বিধানের সামনে, আল্লাহর দ্বীনের স্বার্থে জীবন পর্যন্ত বিলিয়ে দেবার কথা । যখন যেভাবে আদেশ হয়েছে তা যদি পূর্ণা্গভাবেই পালিত হয় নামাযে তাহলে নামাযের বাইরে জীবন দানের আহ্বান আসলে তা উপেক্ষিত হবে কেন? নামাযের মধ্যে চোখের উপর কড়া নির্দেশ থাকে- কোন দিকে তাকাতে পারবেনা | নামাযের বাইরেও এই আদেশ প্রতিপালিত হতে হবে । যেমন, আপনি দোকানে বসে আছেন। আপনার সামনে দিয়েই হেঁটে যাচ্ছে এক সুন্দরী, রূপসী ললনা । নামাযের দাবী হল, নামাযের মধ্যে যেভাবে তোমার দৃষ্টি নিয়ন্ত্রিত থাকে, এখানেও থাকবে অনুরূপ নিয়ান্ত্রিত। কারণ, এই লোলুপ দৃষ্টি থেকেই ব্যভিচারের যাত্রা। তাই এই দৃষ্টির উপরই নিষেধাজ্ঞা রয়েছে কুরআনের পক্ষ থেকে। রি গার কেজি দৃষ্টি শয়তানের একটি তীর । বিষাক্ত তীর । তাই মসজিদের ভেতরে যেভাবে দৃষ্টির উপর নিষেধাজ্ঞা থাকে বাইরে গেলেও অনুরূপ নিষেধাজ্ঞা বজায় রাখতে হবে। যাকাতের স্বভাব যাকাত আল্লাহর নামে সম্পদ বিলাবার আদর্শ শিখায় ৷ যাকাত একটি নিদিষ্ট পরিমাণ । চল্লিশ লাখে এক । যদি কেউ এই এক লাখ ঠিক মত বন্টন করে তাহলে তার মধ্যে যাকাতের স্বভাব সৃষ্টি হবে। আল্লাহর নামে বিলাবার গুণ সৃষ্টি হবে। আল্লাহর আদেশ পালনের পথে সম্পদ ব্যয় করার স্বভাব সৃষ্টি হবে। এটাই যাকাতের পয়গাম । ড/%/ড/.211700119.0010
— পৃষ্ঠা ১৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।