১৫০ বিশ্বব্যাপী সারা পৃথিবী কখন ধর্মাশ্রয়ী হবে? প্রিয় বন্ধুরা! মানুষ যখন ধর্মানুরাগী হয়, ইবাদতপৃজার হয় তখনই তাদের মধ্যে ফিরিশতার গুণাবলী সৃষ্টি হয় । ইবাদত চার প্রকার । নামায, রোযা, হজ্জ ও যাকাত। আল্লাহ তায়ালা মানুষের উপর এই চারটি ইবাদত ফরয করেছেন। এই চারটি ইবাদত যদি ঠিক হয়ে যায় তাহলে এই ইবাদত-ই মানুষকে সৎ ও স্বভাবী বানিয়ে দিবে । পৌছে দিবে আল্লাহ পর্যন্ত । আর সারা পৃথিবী যখন এভাবে ধর্মীশ্রয়ী হবে । ইবাদাশ্রয়ী হবে তখন পৃথিবী জুড়ে সৃষ্টি হবে চরিত্রের সুন্দর শীতল বাতাস। সৃষ্টি হবে উন্নত মানব সভ্যতা ও পবিত্র-পরিচ্ছন্ন লেনদেন। অন্যদের কাছে কি আছে? ইবাদত এক গ্তপ্ত সম্পদ | দুনিয়াদারদের কাছে ইবাদতকারীরা যায় না। মুসলমানদেরকেই | অমুসলমানরা এর হকদারও নয় । হজ করি বাইতুল্লাহ গিয়ে । সেখানে অমুসলিমদের প্রবেশ নিষেধ । তাই আমাদের ইবাদতগুলো গুপ্তই থেকে যায়। তবে এই ইবাদত থেকে এক অসাধারণ শক্তি সৃষ্টি হয়। সেই শক্তিতে সজীব হয়ে ওঠে আমাদের চরিত্র । প্রাণিত হয় আমাদের সমাজ । বীর্যবান হয় আমাদের লেন-দেন। আর এরই মাধ্যমে অন্যরাও প্রভাবিত হয় আমাদের ইবাদতের পরশে । চরিত্র বিকাশের পথ যাপনের পবিত্রতা অন্যরা দেখে। স্কুলে শিক্ষকদের চরিত্রে রেঙে ওঠে শিক্ষার্থীরা । ব্যবসা-বাণিজ্যে আমাদের চরিত্রের পরিবেশ গড়ে ওঠে । এর মাধ্যমে বিকশিত হয় দ্বীন ঈমান। প্রচারিত হয় আমাদের ইসলাম । চরিত্র বিকাশের পথ আমাদের জীবন সংসারের প্রতিটি অঙ্গন । সৃষ্টির উৎস মসজিদ ও ইবাদত । ইবাদতের সৃষ্টি নামায, রোযা, হজ, যাকাত - এ চারটি যদি জীবন্ত থাকে তাহলে এগুলো থেকেই সৃষ্টি হয় চরিত্র । নামাযের দ্বারা নামাযের চরিত্র সৃষ্টি হয়। রোযার দ্বারা সৃষ্টি হয় রোযার চরিত্র । হজ শিখায় হজের চরিত্র । যাকাত দেয় যাকাতের রং। ড/%/ড/.211700119.0010
— পৃষ্ঠা ১৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।