Books of Tablig — bisshobepi tablig amar kaj
/ ১৫৮
📝 লেখা 📖 পিডিএফ

১৪৮ বিশ্বব্যাপী সম্মানিত বন্ধুগণ! ইবাদতের মাধ্যমে মানুষ ফিরিশতার গুণাবলী অর্জনে সক্ষম হয় । মানুষের মধ্যে যার প্রতি মহব্বত ও আকর্ষণ থাকে তার মধ্যে তাই ছায়া পড়ে; তারই গুণাবলীর প্রতি বিশ্বায়ন ঘটে । তাই কোন ব্যক্তি যদি ছাগলের রাখালী করে তাহলে তার মধ্যে নম্রতা সৃষ্টি হবে আর উট চড়ালে বাড়বে কাঠিন্য। কারণ, উটের স্বভাবের মধ্যে কাঠিন্য আছে আর ছাগলের স্বভাবের মধ্যে আছে নম্রতা, স্বাভাবিক কারণে মানুষের সম্পর্ক যদি ফিরিশতাদের সাথে হয় তাহলে তাদের মধ্যে ফিরিশতাদের গুণাবলীহ সৃষ্টি হবে। তাবলীগে বের হওয়ার পর মসজিদভিত্তিক যেসব আমল বয়ান করা হয়, সেসব আমলের প্রত্যেকটিতেই ফিরিশতা থাকে । একই নিয়মের আওতায় মানুষ যদি কিছু দিন এ পথে কাটায় তাহলে তার স্বভাব ফিরিশতাদের মত হয়ে যায়। অথচ মানুষটি ইতিপূর্বে শরাবী ছিল । মদ্যপায়ী ছিল । তাকে শরাব পান করতে নিষেধ করা হয়নি । কেউ জানেও না সে মদ্যপায়ী । কিন্তু ফিরিশতাদের সংস্পর্শে আসার ফলে তার মদের নেশা কেটে গেছে। ফিরিশতা হয়ে গেছে সে। সে এখন স্বীয় মা'বুদের নাফরমানীর কথা ভাবতেও ভয় পায়। কিছু আমলতো এমন আছে যা ফিরিশতার উপস্থিতিতে থাকে আলোকিত উত্তাসিত। আবার কিছু আমল এমনও আছে যাতে শয়তানের ভয়ংকর উপস্থিতিও থাকে অনিবার্ধ। এসব কাজ ও আমল থেকে বেঁচে থাকা জরুরী । প্রকৃতপক্ষে শয়তানের পরিবেশে থাকলেই মানুষের মধ্যে শয়তানী স্বভাবের সৃষ্টি হয়। শয়তানের মধ্যে তিনটি মন্দ গুণ আছে- (৭/৬০) ০2৯56015967 ১. আল্লাহর আদেশ অস্বীকার করেছে। ২. অহংকার করেছে ও ৩. অকৃতজ্ঞ হয়েছে। শয়তানের সংস্পর্শে থাকলে এই তিনটি গুণ সৃষ্টি হয়। সাথে সাথে যে সব আমলে ফিরিশতা হাজির হয়, সেগুলোও বলা হয়েছে। তাবলীগে যেসব আমলের কথা বলা হয় তার সবগুলোতেই ফিরিশতা হাজির থাকে । এ সম্পর্কে প্রচুর হাদীসও রয়েছে। শয়তান মানুষের উপর কখন হামলা করে একথা কুরআন-হাদীসে বারবার বলা হয়েছে। কেউ যদি “বিসমিল্লাহ' ছাড়া খেতে বসে শয়তান তার সঙ্গে বসে । রাতের বেলা ঘর বন্ধ করার সময় বিসমিল্লাহ" না বললে শয়তান সঙ্গে থাকে । ড/%/ড/.211700119.0010

— পৃষ্ঠা ১৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।