Books of Tablig — bisshobepi tablig amar kaj
/ ১৫৮
📝 লেখা 📖 পিডিএফ

১৪৬ বিশ্বব্যাপী ছন্দ হলে মানুষ মারা যায়। অস্ত্র বিক্রির জন্যে মানুষ মারা হয় ৷ যেন মানুষের কোন কানা-কড়ি দাম নেই। জন্ম নিয়ন্ত্রণও মানুষের অবমূল্যায়ন আজ সকল পরিকল্পনার কেন্দ্রবিন্দু হলো, যাতে পৃথিবীতে মানুষ না আসতে পারে। দু*বাচ্চা হলেই যথেষ্ট । তিনটি হয়ে গেলে আর বাচ্চা নেয়ার কোন ক্রমেই দরকার নেই । এসব শ্লোগান মানব প্রজনন বন্ধের জন্যে । অথচ এমন কোন প্লান নেই, এমন বৃক্ষরোপণ করা যাতে কেবল দু'টি বা তিনটি ফল ধরবে । এমন ক্ষেত করা হোক যাতে কেবল তিন মণ গম হবে। এই নিয়ে কোন আইন নেই । আইন কেবল মানব প্রজনন বন্ধ করা নিয়ে । মানুষ নিয়ে আইন হয়েছে, দুই বা তিনের বেশী আসতে পারবে না । যাতে অন্যেরা সুখে থাকতে পারে। সুতরাং সহজেই অনুমান করা যায়, মানুষের মূল্য আজ কোথায় গিয়ে দাড়িয়েছে। মানুষের চাইতে কম দামীও কি কিছু আছে? সত্যিই মানুষের কোন দাম নেই। কারণ, মানুষ নিজেই তার মূল্য হারিয়ে ফেলেছে। অথচ এই মানুষকেই আল্লাহ তায়ালা ফিরিশতার উপরে মর্যাদা দান করেছিলেন । আল্লাহও এখন মানুষের সাথে পশুসুলভ আচরণ শুরু করেছেন মানুষ যখন মানবতাকে ঝেড়ে ফেলেছে, ছেড়ে দিয়েছে মানবসুলভ সকল আচার-আচরণ, তখন আল্লাহ তাআলাও মানুষের সাথে পশুর মত আচরণ করতে শুরু করেছেন। তাইতো তিনি মাঝে মধ্যে ভূমিকম্পের সৃষ্টি করেন। লাখ লাখ মানুষ নিঃশেষ হয়ে যায় । ঝড় আসে, তুফান আসে । অগণিত মানুষ মারা যায় । বন্যায় মারা যায় কত তার হিসাব-ই বা কে রাখে? মেট্রিকোর ভূমিকম্পকে পারমাণবিক অস্ত্র দিয়ে ঠেকানো যায়নি । হাংগেরী ঝড়-তুফানকে কোন রাসায়নিক অস্ত্র দিয়ে ফেরানো যায়নি। দক্ষিণ ভারতের বন্যাকেও প্রতিহত করা যায়নি কোন আধুনিক অস্ত্রের বলে । এক একটি দুর্ঘটনায় এত মানুষ মারা যায় যে, লাশ দাফন করার যথেষ্ট লোকও পাওয়া যায় না। অথচ এসবের যেন আজ কোন বিশেষ মূল্য নেই । সবকিছুই যেন গা সওয়া হয়ে গেছে। যেমন, একটি ঝড়ে কতগুলো পাখি মরল, কতগুলো. পাখির বাসা ধ্বংস হলো এর যেমন কোন খবর রাখে না কেউ, কোন পত্রিকায় যেমন এর কোন পরিসংখ্যান ছাপা হয় না আল্লাহ তায়ালার দরবারে এই মানবতাহীন মানবের মৃত্যু বিশেষ কোন গুরুত্‌ পায় না। তারা মারা যাওয়ার ছিল, মারা গেছে। জাহান্নামে গেছে । আল্লাহ তায়ালা এদের কোন খবর রাখেন না। ড/%/ড/.211700119.0010

— পৃষ্ঠা ১৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।