তাবলীগ আমার কাজ ১৪৩ হওয়ার মত অবস্থা । তখন তারা একটি ফন্দি আটল। তারা কিছু রুটির মধ্যে বিষ মিশিয়ে ছাদের উপর ছড়িয়ে দিল। যথা সময়ে বানর এলো । খাবারের সামনে এসে নাক লাগিয়ে নীরিক্ষা করল, তাতে সমস্যা আছে। চলে গেল। কিছুক্ষণ পর ফিরে এলো বাহিনী । সকলের মুখেই কি যেন এক গাছের ডালা । অদ্ভুত কাণ্ড! গাছের ডালা চুষে খাচ্ছে আর রুটি সাবার করে যাচ্ছে গোগথাসে । রুটি শেষ । কিন্তু মরেনি একটি বানরও। প্রমাণিত হলো ডাক্তারী কিছুটা বানরও জানে । তাই শুধু ডাক্তারী কোন গর্বের বিষয় নয়। হ্যা, ডাক্তারীর সাথে যদি ইবাদত, আখলাখ ও দাওয়াতের বৈশিষ্ট্য থাকে তাহলে সে ডাক্তারীও বিরাট গর্বের বিষয় । প্রশাসনও মানুষের বিশেষ বৈশিষ্ট্য নয় দেশ শাসন করা, মানুষের উপর রাজত্ব করাটাও বিশেষ কোন বৈশিষ্ট্য নয়। হ্যা, যদি উল্লেখিত তিনটি বৈশিষ্ট্য থাকে অতঃপর শাসন ক্ষমতা যোগ হয় তাহলে নিশ্চয় সেটা গর্বের বিষয়, অন্যথায় শুধুই শাসন পরিচালনার বৈশিষ্ট্য পশুর মধ্যেও আছে। পশুবিদ্যা সম্পর্কে ধারণা থাকলে আপনারা বুঝবেন, এই যে মধু পোকা! ওদের মধ্যে একজন রানী থাকে । তার পেছনে অন্যসব মৌমাছি ছুটে বেড়ায়। সে নির্ধারিত ফুলের মধু আহরণের কাজে তাদেরকে নির্দেশ দেয়৷ তার নির্দেশ মাফিক সকলেই মধু সংগ্রহে নেমে পড়ে। বিন্দু বিন্দু মধু আহরণে গড়ে তোলে বিশাল মৌচাক । রানীর নেতৃত্বে। কেউ যদি তার নির্দেশ পালনে ভুল করে, অনির্দেশিত ফুল থেকে মধু আহরণ করে তাকে শাস্তি দেয়ার জন্যে 'জল্লাদ' নিযুক্ত করা আছে। জল্লাদ অবাধ্য মৌমাছিটিকে মুহূর্তে খতম করে ফেলে। নির্বাচনী লড়াই কোন বিষয় নয় মানুষের মধ্যে যদি ইবাদত, আখলাক আর দাওয়াতের আলো না থাকে তাহলে নির্বাচন করা, ক্ষমতা লাভ করা কোন গর্ব ও মর্যাদার বিষয় নয়। কারণ, পশু জাতির মধ্যেও নির্বাচনী বৈশিষ্ট্য পাওয়া যায় । ধরুন, এক জায়গায় একটি মোরগ আছে আর মুরগী আছে পঁচিশটি | তাহলে সেখানে কোন যুদ্ধ নেই। লড়াই নেই। কিন্তু যদি একটি মোরগ এসে পড়ে দেখবেন, দুই মোরগের মধ্যে লড়াই বেঁধে গেছে। যথারীতি যুদ্ধ । হার-জিতের যুদ্ধ। তাদের সে যুদ্ধ খানা-পিনার যুদ্ধ নয়। জায়গা-জমির যুদ্ধ নয় । বাড়ি-ঘরের যুদ্ধ নয় । বউ-বেটার যুদ্ধ নয়। এ যুদ্ধ মুরগীদের নেতৃত্বের যুদ্ধ। উভয় মোরগ জীবনের শেষ শক্তিটুকু দিয়ে প্রমাণ করতে চায় মুরগীদের নেতৃত্ব দেয়ার যোগ্য আমি । আমার প্রতিদনথ্ী নয়। ড/%/ড/,.2117090119.0010
— পৃষ্ঠা ১৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।