১৪২ বিশ্বব্যাপী পশু আর খেলাফতের পার্থক্য খানা-পিনা নিজে করা এটা একটা পাশবিক গুণ । কিন্তু অন্যের জন্যে খানা-পিনার ব্যবস্থা করা, অন্যের মুখে খাবার তুলে দেয়া এটা হলো নিজের জন্যে ঘর-বাড়ি তৈরী করা এটা পশুর গুণ । আর অন্যের জন্যে ঘর-বাড়ি তৈরী করা এটা খেলাফতের বৈশিষ্ট্য । আজ বিশ্বময় মানবগোষ্ঠীসমূহ পাশবিক বৈশিষ্ট্য পালনেই আকণ্ঠ ডুবে আছে । খিলাফতের সকল গুণাবলী তারা একেবারেই ছেড়ে দিয়েছে। মানব বৈশিষ্ট্য ও তার মর্যাদা উদর পূর্তি করা কোন মানুষের বৈশিষ্ট্য নয়। বেশী খাওয়া যদি কোন বৈশিষ্ট্য হতো, বিশেষ কোন মর্যাদার বিষয় হতো তাহলে হাতি হতো সর্বাধিক বৈশিষ্ট্যপূর্ণ মর্যাদাবান প্রাণী । সুউচ্চ ঘর তৈরী যদি কোন মর্যাদার কারণ হতো তাহলে পাখিই হতো মর্যাদার সর্বোচ্চ শিখরে অধিষ্ঠিত। বাবুই পাখির বাসাতো গাছের সর্বোচ্চ ডালে! মাটির তলে আশ্তার গ্রাউগ্ গৃহ তৈরি যদি কোন মর্যাদা ও গর্বের বিষয় হতো তাহলে ইদুর থাকতো মর্ধাদার শীর্ষে । বিদ্যুত নিয়ন্ত্রণ ও ব্যবহার কোন মর্যাদার বিষয় নয় মানুষের মধ্যে যদি ইবাদত, আখলাক ও দাওয়াতের নির্মল গুণাবলীর উপস্থিতি না থাকে তাহলে বৈদ্যুতিক নৈপুণ্য, বিদ্যুত নিয়ন্ত্রণ ও ব্যবহার করাটা মানুষের জন্যে কোন মর্যাদা ও অহংকারের বিষয় নয়। কারণ, এই গুণ পাখির মধ্যেও আছে। 'বয়া” নামে একটি পাখি আছে। তারা তাদের বাসার মধ্যে জোনাকী আটকে রেখে বিদ্যুতের কাজ চালায় ৷ তাই শুধুই বিদ্যুত নিয়ন্ত্রণ কোন মানুষের জন্যে মর্যাদার বিষয় হতে পারে না। হ্যা, যদি এই বিদ্যুত নিয়ন্ত্রনেণর পাশাপাথি তার মধ্যে ইবাদত আখলাক ও দাওয়াতের আলো থাকে তাহলে বিদ্যুত নিয়ন্ত্রণ ও ব্যবহারটাও তার জন্যে একটি বৈশিষ্ট্যের বিষয় । এই তিনটি গুণ যদি মানুষের মধ্যে না থাকে তাহলে অন্য কোন বৈশিষ্ট্যই তাকে মর্যাদাবান করতে পারবে না। কেবল চিকিৎসক হওয়া কোন মর্যাদার কথা নয় সম্মানিত হাজিরীন! মানুষের মধ্যে যদি উল্লিখিত এই তিনটি গুণ না থাকে তাহলে শুধু ডাক্তার হওয়াটাও তার জন্যে কোন মর্যাদার বিষয় নয় । একবারে একটি ঘটনা! বানরের উৎপাতে লোকজন খুব অস্থির হয়ে পড়েছেন। জীবনযাত্রা ব্যহত ড/%/ড/.211700119.0010
— পৃষ্ঠা ১৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।