তাবলীগ আমার কাজ [ ১৪১ পাশবিকতার সৃষ্টি হয়েছে, আর সেই পাশবিকতা সারা পৃথিবীর শৃঙ্খলাকে ছিন্-ভিন্ন করে দিয়েছে। মানুষ যখন তার যাবতীয় শক্তি খানা-পিনা আর অর্থ উপার্জনের নেশায় বিলাতে থাকে, ইবাদত ও চরিত্রের জন্যে যখন সে কিছুই বিলায় না তখন সে জানোয়ারের চাইতেও অধম বলে বিবেচিত হয় । জানোয়ার তিন প্রকার । এক প্রকার জানোয়ার আছে যারা শুধু নিজের বাসনা পূরণ করে যায়। কারও ক্ষতি করে না। যেমন কবুতর ও অন্যান্য পাখি। ক্ষুধা লাগল । দু'টো দানা তুলে নিয়ে চলে গেল। মানুষের মধ্যেও যখন পশু স্বভাব এসে পড়ে সেও কানা-পিনা সংগ্বহ, ঘর-বাড়ি নির্মাণ, বিয়ে-শাদী সম্পাদন ইত্যাকার আত্মবাসনায় হারিয়ে যায়। অন্যের প্রতি কোন লক্ষ থাকে না। মানুষ প্রথমে কবুতরের মত জানোয়ার হয় । যদি এই সময় সে চিকিৎসা না করে তখন দ্বিতীয় শ্রেণীর জানোয়ারে রূপান্তরিত হয়। এটা খুব ভয়ানক পর্যায় । সে তখন অন্যকে ক্ষতিগ্রস্ত করে নিজের বাসনা পূরণ করে। এ পর্যায়ে পতিত হবার পর মানুষ চুরি-ডাকাতি করে ঘ্বুষ নেয়, ভেজাল করে, মিথ্যা বলে, ধোকা দেয়, খেয়ানত করে। এই পর্যায়ে পতিত হবার পরও যদি সে চিকিৎসা না করায়, সম্বিত ফিরে না পায়, সংযত না হয় তখন তৃতীয় স্তরে পতিত হয় । তখন সে নিজের ফায়দা হোক না হোক অন্যের ক্ষতি করতে থাকে । সাপ-বিচ্ছুর মত। সাপ যাকে দংশন করে সে কষ্ট পায় বটে কিন্তু সাপের পেট ভরে না। সে বিন্দুমাত্রও উপকৃত হয় না, অথচ তার আঘাতে একটি প্রাণ ঝরে পড়ল তারই সামনে, মানুষ যখন এই স্তরে নেমে আসে তখন সে হিংসা, বিদ্বেষ, কপটতায় আক্রান্ত হয় । তখন সে কেবল অন্যের ক্ষতি সাধনে ব্যস্ত থাকে । এতে তার কোন ফায়দা হোক বা না হোক। এই পৃথিবীতেই মানুষ যখন এই তিন শ্রেণীর জানোয়ারের স্তরে নেমে আসে তখন তারা পরস্পরে ঝগড়া-ঝাটি করতে থাকে যেভাবে কুকুরে কুকুরে লেগেই থাকে । শিংধারী বকরী শিংহীন বকরীকে আঘাত যেভাবে করে, মানুষও সেভাবে অসহায়কে আঘাত করতে থাকে । তখন সে পশুর চাইতেও মন্দতর হয়ে যায় । কারণ, তারা তখন সংঘবদ্ধ হয়ে লড়াই করে । জানোয়াররা কখনো সং্ঘবদ্ধ হয়ে লড়েছে শোনা যায়নি- কিন্তু মানুষ প্রতিনিয়তই এ কাণ্ড করছে। ড/%/ড/.2117090119.0010
— পৃষ্ঠা ১৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।