১৪০ বিশ্বব্যাপী রাসূল (সা.)-এর প্রথম কাজ রাসূল (সা.)-এর সীরাত অধ্যয়ন করলে প্রতিভাত হয়ে ওঠে, তিনি (সা.) সর্বপ্রথম দীওয়াতের মাধ্যমে মানুষের মধ্যে একীনপূর্ণ কালেমা ও আল্লাহর প্রতি বিশ্বাস সৃষ্টি করতে মেহনত করেছেন । মানুষের ঈমানকে শক্তিশালী করার জন্য মানুষের ঘরে ঘরে যাওয়া, কালেমার দাওয়াত নিয়ে হাজির হওয়া এটাই রাসূল (সা.)-এর পহেলা কাম। রাসূল (সা.) তদীয় সাহাবাগণকে দিয়েও এ কাজ করিয়েছেন। সকল নবীই করেছেন এ কাজ। দাওয়াত থেকে খেলাফত দাওয়াতের দ্বারা ঈমান দৃঢ় হয়। আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি হয়। আল্লাহর নিয়ম-কানুন সম্পর্কে ধারণা হয়। ইবাদতে শক্তি সঞ্চার হয়। তখনই ইবাদত মানুষকে চরিত্রবান করে তুলে । দাওয়াতের কাজ না হলে ঈমান দুর্বল হয়ে পড়ে। আল্লাহর ভয় চলে যায়। ইবাদতের প্রতি আকর্ষণ থাকে না। ইবাদত করলেও তা হয় খুবই দুর্বল । এই ইবাদত তার মধ্যে আখলাক আনতে পারে না। দেখা যায়, একদিকে নামায পড়ছে অন্যদিকে ঘুষ নিচ্ছে। হজ্বও করছে, অন্যের জায়গা-জমিও দখল করছে। রোযাও রাখছে, মানুষের সাথে ঝগড়া-ঝাটিও করছে। কারণ, ইবাদত তাকে চরিব্রবান বানাতে পারেনি। কারণ, তার ঈমান দুর্বল, ঈমান দুর্বল হওয়ার কারণ হলো, সে দাওয়াতের পরিবেশ পায়নি। দাওয়াতের পরিবেশেই ঈমান শক্তি পায়। ঈমানের শক্তিতে ইবাদত প্রাণীত হয়। প্রাণীত ইবাদত আল্লাহর সাথে সম্পর্কের সেতু গড়ে তুলে । আল্লাহর সাথে সম্পর্ক হলেই খিলাফতের উপযুক্ত হয় । | চরিত্রের উৎস ইবাদত। শুধু আদালত প্রতিষ্ঠা করলে, কাচারী বানালে আর জেলখানা গড়ে তুললেই আখলাক প্রতিষ্ঠা পায়না । বরং এসবের কারণে আখলাক চরিত্র আরও পতিত হচ্ছে । আখলাকের উৎস তো হলো ইবাদত । মানুষ যখন দাওয়াত ছেড়ে দিয়েছে তখন তাদের ঈমান দুর্বল হয়ে পড়েছে, পরকালের ভাবনা লোপ পেয়ে বসেছে। পার্থিবতার গুরুত্ব বেড়ে গেছে। সম্পদই জীবনের ভিত্তি বলে মনে হতে শুরু করেছে । ইবাদতের মধ্যে সম্পদ অর্জনের ধান্দা এসে পড়েছে । ইবাদতও ছুটতে শুরু করেছে । করলেও নিষ্প্রাণ ইবাদত । সম্পদের কারণে তো আর চরিত্র গঠন হয় না। তাই ধীরে ধীরে মানুষের মধ্যে ড/%/ড/,.211700119.0010
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।