তাবলীগ আমার কাজ 00১৩৯ নিজে নিজে দা'ঈ হওয়া এটা পূর্ববর্তী নবীদের কাজ । আর অন্যদেরকে দা'ঈ বানানো এটা সর্বশেষ নবীর কাজ- খতমে নবুওয়াতের আমল । সাথে সাথে নিজের এলাকায় দাওয়াতের কাজ করতে হবে । দ্বীনি দাওয়াতের, পরিবেশ তৈরী করতে হবে । তা'লীমের হালকার ব্যবস্থা করতে হবে । যিকির, তেলাওয়াত-এর পরিবেশ সৃষ্টি করতে হবে। গাশ্ত করতে হবে । ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিতে হবে। প্রতিটি ঘরে তা'লীমের ব্যবস্থা করতে হবে। প্রত্যেক ঘর এলাকার লোকদের মধ্যে কাজ করতে হবে । এসবই নবীদের কাজ । সকল নবীই তাদের নিজ নিজ এলাকায় কাজ করেছেন । হযরত মুসা (আ.) মিশরে কাজ করেছেন । হযরত শুআইব (আ.) মাদায়েনে দ্বীনি দাওয়াত প্রচার করেছেন । শেষ নবীর কাজ নিজ এলাকায় দাওয়াতের কাজ করা এটা অন্যান্য সকল নবীর কাজ। কিন্তু সারা পৃথিবীর চিন্তা মাথায় নিয়ে কাজ করা এটা সায়্যিদুল মুরসালিন (সা.)-এর কাজ। সারা পৃথিবীতে দ্বীন পৌঁছাবার চেষ্টা করা, নিজের এলাকা থেকে জামাত তৈরি করে সারা পৃথিবীতে ছড়িয়ে দেয়া এটা নবীজীর (সা.) কাজ । আমাদের রাসূল (সা.) এলাকায়ও কাজ করেছেন অন্যান্য নবীদের মত আবার সারা পৃথিবীরও ফিকির করেছেন। কিভাবে দা*ঈ তৈরী করা যায় সেজন্যে পরিবেশ তৈরী করেছেন; সে পরিবেশকে কাজে লাগিয়েছেন। পরিবেশের ফসল রাসূল (সাঃ) সাহাবায়ে কেরামের (রা.) পরিবেশ তৈরী করেছেন। যার ফলে মদীনায় এসে পৃত পবিত্র অনেক দাওয়াতের পরিবেশ সৃষ্টি হয়েছে। সে পরিবেশের বদৌলতে চরিত্রের সৃষ্টি হয়েছে। ইবাদতে শক্তির সঞ্চার হয়েছে। তখন চাহিদা পূরণ করা প্রয়োজনের পর্যায়ে চলে গেছে। সীমালংঘনের পর্যায়ে থাকেনি । অথচ চাহিদা সীমালংঘনের পর্যায়ে ছিল । প্রয়োজনের বেশী খানা-পিনা, ঘর-বাড়ি তৈরি করা সীমালংঘনের শামিল। %€% 75. 9 পরা সচল পালিশ পা পর্সে ১57. ১৮০১ ০০০ ৯ 4০৩ সু! ৯৩ “তারা তো কেবল চতুস্পদ জন্তুর মত । বরং তারো চাইতে আধিক উদ্রান্ত' ড/%/ড/.2117090119.0010
— পৃষ্ঠা ১৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।