Books of Tablig — bisshobepi tablig amar kaj
/ ১৫৮
📝 লেখা 📖 পিডিএফ

১৩৮ বিশ্বব্যাপী ২. ফিরিশ্তার সাথে সম্পর্কের ভিত্তিতে আল্লাহর ইবাদত করে। ৩. আল্লাহর খলীফা হিসাবে আখলাকপূর্ণ আচরণ করে। “দাওয়াত? আখলাক ও খিলাফত লাভের উপায় আমার বন্ধুগণ! সারা পৃথিবীর সকল মানুষকে জানোয়ারের বলয় থেকে বের করে ইবাদতের মাধ্যমে ফিরিশতাদের কাতারে শামিল করা- অতঃপর ইবাদতের শক্তি সৃষ্টির মাধ্যমে আখলাকে ভূষিত করা- খিলাফতের মহিমাময় মর্যাদায় ভূষিত করা এটা দাওয়াতের মাধ্যমেই সম্ভব। নবীগণ মানুষকে দাওয়াত দিয়েছেন। পাশবিক শৃংখল থেকে মুক্ত করে ইবাদতের সবুজ উদ্যানে ঠাই দিয়েছেন। আখলাকে সুশোভিত করেছেন । খিলাফতের উপযুক্ততায় করেছেন নন্দিত-সঙ্জিত । দাওয়াত নবীদের কাজ এখন মুসলমানদের কর্তব্য আমাদের নবী হযরত মুহাম্মদ (স)-এর মাধ্যমে নবীদের আসা বন্ধ হয়ে গেছে। তাই এখন কালেমাওয়ালা সকল মুসলমানকেই সেই নবীদের কাজ করে যেতে হবে। বাজারে গিয়ে যখন মানুষ তার চাহিদা পূরণ করতে থাকবে; হালাল-হারামের তোয়াক্কা না করে যখন আল্লাহর হুকুমকে পদদলিত করবে, সেখান থেকে মানুষকে বের করে আনতে হবে । মসজিদে আনতে হবে । তাদেরকে ইবাদতে শামিল করতে হবে । তা'লীমের হালকায় ধর্মীয় মানসিকতা তৈরী করতে হবে। জামাতে নিয়ে যেতে হবে। চরিত্র ও বেদনার সৃষ্টি করতে হবে। আল্লাহর দ্বীনের দাওয়াতের জন্যে প্রস্তুত করতে হবে । কারণ, এটা এই উম্মতের কাজ। মানুষকে দাঈ বানানো নবুওয়ত সমাপ্তিপূর্ণ কাজ দাওয়াতের মাধ্যমে মানুষকে পাশবিকতার বলয় থেকে ইবাদতের পথ ধরে ফিরিশতা সম বানিয়ে দেয়া, অতঃপর সেই ইবাদতকে শক্তিশালী করার মাধ্যমে চরিত্রবান করে তোলা পূর্ববর্তী নবীদের কাজ । কিন্তু সর্বশ্রেষ্ঠ নবী হযরত (সাঃ)-এর কাজ এরও উধ্রবে। আর তা হল চরিত্রবান করে তাকে দ্বীনের দা*ঈতে রূপান্তরিত করা। ড/%/ড/,.211000119.0010

— পৃষ্ঠা ১৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।