Books of Tablig — bisshobepi tablig amar kaj
/ ১৫৮
📝 লেখা 📖 পিডিএফ

তাবলীগ আমার কাজ 0১৩৭ আল্লাহর খলীফা হওয়ার অর্থ আল্লাহর খলীফা হওয়ার অর্থ হলো, নিজের মধ্যে চরিত্র সৃষ্টি করা । চরিত্র সৃষ্টি করার অর্থ হলো, অন্যদের জীবন গড়ার লক্ষ্যে নিজের জান-মাল কুরবানী করা। সুতরাং মানুষকে আল্লাহর খলীফা হতে হবে, এ কারণেই তার মধ্যে আল্লাহর গুণাবলীর বিকাশ ঘটতে হবে । আল্লাহ রায্যাক-রিষিকদাতা । সুতরাং তার মধ্যেও এর বিকাশ চাই। ক্ষুধার্থকে অন্ন দেয়া চাই। অন্যকে খাবার দিলেই তার মধ্যে রাযযাকিয়্যাতের প্রকাশ লাভ করবে। আল্লাহ “সাত্তার' ৷ তিনি মানুষের দোষ গোপন রাখেন । মানুষকেও এই গুণের প্রতিনিধিত্ব করতে হবে । অন্যের দোষ গোপন করতে হবে । আল্লাহ গাফ্ফার - ক্ষমাশীল । তাই মানুষকেও অন্যের দোষ গোপন করে যেতে হবে । আল্লাহ রহীম - তাই মানুষকেও অন্যদের দোষ-ক্রটি ক্ষমা করে যেতে হবে। দুনিয়াতে অবস্থিত কার্য-কলাপ শুরু হলে জিহাদও করতে হবে। কারণ আল্লাহ কাহ্হার। কারণ, সে আল্লাহর খলীফা । তাই তার মধ্যে এসব গুণাবলী আসতে হবে। যুদ্ধ-জিহাদ ও চারিত্রিক বিষয় যুদ্ধ-জিহাদ ও আখলাক বিরোধী কিছু নয়। কারণ, শরীরে যদি বিষাক্ত ফৌড়া ওঠে তখন ওটা কেটে ফেলে শরীরকে বাঁচানোই বুদ্ধিমত্তার কাজ । এটাই শরীরের প্রতি অনুগ্রহ ৷ অনুরূপভাবে দুনিয়ার মধ্যে যদি আবু জাহিল, আবু লাহাবের মত ফেৎনা-ফ্যাসাদ নাড়া দিয়ে ওঠে তখন এসব ফৌড়ার অপারেশনপূর্বক আল্লাহর দুনিয়ায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠাও খিলাফতের কাজ । বন্ধুরা আমার! মানুষের মধ্যে খেলাফতের গুণ যত বৃদ্ধি পাবে সে ততই আখলাক ও চরিত্রবান হবে। আর সেই চরিত্রের ভিত্তিতেই সে জান-মাল খরচ করবে। ক্ষুধার্তকে খাবার দিবে । উলঙ্গকে বস্ত্র দিবে। অবিবাহিতদের বিবাহের ব্যবস্থা করবে । আশ্রয়হীনকে আশ্রয় দিবে । দুঃখিতদের দুঃখ ঘুচাতে সচেষ্ট হবে। আখলাক সকলেরই পছন্দ আখলাক পৃথিবীর সকলেরই পছন্দ। সকলেই অবনত আখলাকের সামনে । এতে মুসলমান অমুসলমানের পার্থক্য নেই। মুহতারাম বন্ধুগণ! আমি তিনটি কথা বলেছি। ১. প্রাণী হিসেবে মানুষ চাহিদা পূরণ করে। ড/%/ড/.211700119.0010

— পৃষ্ঠা ১৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।