১৩৬ বিশ্বব্যাপী রয়েছে জানোয়ারের সাথে সম্পর্ক ৷ সুতরাং মানুষ এখন আল্লাহর ইবাদত করবে, নিজের চাহিদাকে দমন করতে হবে। পক্ষান্তরে ফিরিশতাদের কোন চাহিদা নেই । তাই ইবাদতের ক্ষেত্রে তাদেরকে কোন চাহিদা দমন করতে হয় না; চেপে রাখতে হয়না । মানুষ মাঝামাঝি ধরনের সৃষ্টি ক্ষুধা-তৃষ্তা, পেশাব-পায়খানা, স্ত্রী-সন্তান, বেদনা-ক্লান্তি এসব চাহিদা ফিরিশতাদের নেই । ফিরিশতারা ইবাদত করে স্বাধীনভাবে । তাদের কোন চাহিদা নেই। আর জানোয়াররা কেবল চাহিদা পূরণ করে, তারা ইবাদতে নেই । সুতরাং কেবল চাহিদা পূরণে ব্যস্ত । তাদের জীবনেও ইবাদত নেই। পক্ষান্তরে মানুষ যখন ইবাদত করে চাহিদা এসে বাধা দেয় তাকে । সে চাহিদার বাধাকে প্রতিহত করে ইবাদতে মগ্নু হয় । তাই মানুষ একটি মাঝামাঝি ধরনের সৃষ্টি । ফিরিশতা ও মানুষের ইবাদতের পার্থক্য মানুষের আল্লাহ তাআলা চাহিদাও দিয়েছেন- ইবাদতের আদেশ দিয়েছেন, তাই মানুষ খানা-পিনা ও স্ত্রীর চাহিদাকে দমন করে রোযা রাখে । ঘুমের চাহিদা পদদলিক করে নামায পড়ে । ক্রেতার চাহিদা উপেক্ষা করে আসরের নামায পড়ে। সম্পদের মোহ জয় করে যাকাত আদায় করে। মাতৃভূমির মমতা কুরবানী করে আদায় করে বাইতুল্লাহর হজ্জ । আরাম ও "ীন্তির চাহিদা উপেক্ষা করে করে হজ্জ । অনুরূপভাবে ইবাদতে সম্প্রসারিত করার জন্যে যদি কেউ দাওয়াতের কাজ করে তাকেও চাহিদাকে পদদলিত করেই করতে হবে । মানুষ ও ফিরিশতার ইবাদতের মধ্যে এটাই পার্থক্য । মানুষ ইবাদতের উন্নতি সাধনের মাধ্যমে আল্লাহর খলীফা হয় মানুষ যদি আল্লাহর ইবাদকে ছেড়ে দিয়ে শুধু কামনা ও চাহিদাকেই পুরণ করতে থাকে; ব্যস্ত হয়ে পড়ে খানা-পিনা আর অর্থ উপার্জনে- তাহলে সে জানোয়ার হয়ে যাবে । বরং জানোয়ারের চাইতেও মন্দতর হয়ে পড়বে । কিন্তু এই মানুষই যদি নিজের চাহিদাকে দমনপূর্বক আল্লাহর প্রতি নিবেদিত ইবাদতে শক্তিশালী করে তাহলে মর্যাদায় ফিরিশতাকেও হার মানাতে পারে । সে ভূষিত হতে পারে খোদার খিলাফতে ৷ হতে পারে আল্লাহর খলীফা । ফিরিশতারা যদি কোটি কোটি বছর আল্লাহর ইবাদত করে তাহলেও আল্লাহর খলীফা হতে পারবেনা । তার মধ্যে খলীফা হওয়ার যোগ্যতাই নেই। অথচ মানুষ ষাট-সত্তুর বছর বয়সেই আল্লাহর খলীফা বনে যায়। ড/%/ড/,.2117090119.0010
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।