তাবলীগ আমার কাজ 0১৩৫ প্রাণীর সাথে সম্পর্ক মানুষও আর দশটি প্রাণীর মতই একটি প্রাণী ৷ তাই তার ক্ষুধা লাগে তৃষ্ত্রা লাগে । তাকে খেতে হয়, পান করতে হয় । যৌন মিলনের চাহিদা হয়, স্বামী-স্ত্রীর মিলন হতে হয় । থাকার জন্যে ঘর-বাড়ির প্রয়োজন হয় । প্রপ্রাব-পায়খানা করতে হয়। গরম-ঠাপ্তায় আত্মরক্ষার ব্যবস্থা নিতে হয় । শিশুদেরকে লালন পালন করতে হয়। এসব বৈশিষ্ট প্রাণী জগতের সকলের মধ্যেই আছে । এদিক থেকে মানুষের সাথে সাধারণ প্রাণী জগতের একটি গভীর সম্পর্ক আছে। এটাকে আরবী ভাষায় “হায়ওয়ানিয়্যাত' বলে । হাওয়ান শব্দটি বলতে আমি ভয় পাচ্ছি। এতে করে আবার কেউ মনে করতে পারেন আমাকে জানোয়ার বানিয়ে ফেলল । এ কারণেই আমরা প্রাণী শব্দ ব্যবহার করেছি। মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে পার্থক্য ক্ষুধা লাগলে আহার করা, পিপাসা লাগলে পান করা এটা সকল প্রাণীরই বৈশিষ্ট্য । মানুষ এর ব্যতিক্রম নয়। অর্থাৎ মানবিক চাহিদা পূরণের অনুমতি আল্লাহ সকলকেই দিয়েছেন । তবে দুটি শর্তের সাথে । ১. প্রথম শর্ত হলো, আল্লাহর আদেশের প্রতি লক্ষ্য রাখা। ২. রাসূলের তরীকার পাবন্দী করা । এই দুটি শর্ত সাপেক্ষে খানা-পিনা, স্ত্রী সহবাস, নিবাস তৈরী, ব্যবসা-বাণিজ্য, বিবাহ-শাদী সব কিছুই আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত । মানুষের মধ্যে এসব চাহিদা আল্লাহই সৃষ্টি করেছেন। সেসব চাহিদা পূরণের অনুমতিও দিয়েছেন । ব্যবধান এতটুকু, জানোয়ারের ক্ষেত্রে কোন শর্ত নেই। মানুষের ক্ষেত্রে দু'টি শর্ত আছে। বিড়াল যেখানেই দুধ পাবে পান করে ফেলবে। এতে তার ভয়ের কিছু নেই। বিড়াল যেখানেই ইদুর পাবে ঘাড় মটকে খাবে। এতে সে অত্যাচারী হবে না । জানোয়ারদের যেখানেই পেশাব-পায়খানার দরকার হয়- সেরে নেয়। তার জন্যে কোন নিয়ম-নীতি নেই । নিয়ম-নীতি শুধু মানুষের ক্ষেত্রে। মানুষ ও জানোয়ারের মধ্যে এটাই পার্থক্য । মানুষের সাথে ফিরিশতারও একটা সম্পর্ক আছে। যেমন আল্লাহর ইবাদত । অন্য কোন জানোয়ার আল্লাহর ইবাদত করে না। ইবাদত করে মানুষ ও ফিরিশতা। ফিরিশতাদের সাথে মানুষের এই একটা সম্পর্ক । চাহিদা পূরণের ক্ষেত্রে ড/%/ড/.2117090119.0010
— পৃষ্ঠা ১৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।