Books of Tablig — bisshobepi tablig amar kaj
/ ১৫৮
📝 লেখা 📖 পিডিএফ

১৩৪] বিশ্বব্যাপী আত্মিক শৃংখলা $ অনুরূপভাবে আত্মিক শৃংখলা বজায় রাখার জন্যে মানুষের জান-মাল চার কাজে ব্যয় করতে হবে । তাও নিয়মতান্ত্রিকভাবে । মানুষ যদি তার জান-মাল সুনিয়ন্ত্রিতভাবে ভারসাম্যপূর্ণ পথে এই চার কাজে ব্যয় করে তাহলে আত্মিক জগতের শৃংখলাও বহাল থাকবে স্বকীয় মহিমায় । আবিশ্ব নিরাপত্তা প্রতিষ্ঠার উপায় আত্মিক শৃংখলা প্রতিষ্ঠার নিয়ম রাসূল (সা.)-এর সীরত ও সাহাবায়ে কেরামের বরকতময় জীবনীর মধ্যেই খুঁজে দেখতে হবে। আল্লাহ তাআলা মানুষকে দু'টি মূলধন দিয়েছেন। শারীরিক শক্তি ও আর্থিক পুঁজি। যদি এই দু”টি জিনিস যথারীতি চারটি কাজে ব্যবহৃত হয় তাহলে বিশ্বময় সুন্দরতম বিকাশ ঘটবে; শান্তি, নিরাপত্তা ও এই রহমতের হাওয়া প্রবাহিত হবে আগামী হাজার হাজার বছরের অনাগত প্রজন্মকে প্রাবিত করে। যারা বেঁচে থাকবে এই সুন্দর পরিবেশ উপভোগ করবে আর মৃত্যুবরণ করবে যারা তারা পাবে জান্নাতের সন্ধান । এর জন্যে জান-মালকে পরিমিত ও প্রয়োজন মাফিক ব্যয় করতে হবে । ১. নিজের প্রয়োজনে ২. ইবাদত ৩. চারিীত্রক কাজে ৪. দ্বীনি দাওয়াতে । অর্থাৎ দাওয়াত আখলাক ইবাদত ও প্রয়োজন এই চার কাজে মানুষ তার জান-মাল নিয়তান্ত্রিকভাবে ব্যয় করবে। মানুষের চারটি সম্পর্ক মানুষের মধ্যে আল্লাহ তায়ালা চারটি সম্পর্ক রেখেছেন । ১. মানুষের সাথে সাধারণ প্রাণীর জগতের সাথে একটি সম্পর্ক রেখেছেন। ২. ফিরিশতাদের সাথে এক সম্পর্ক । ৩. আল্লাহর খলীফা হওয়ার ভিত্তিতে এক সম্পর্ক আর ৪. নবীর উত্তরাধিকারের এক সম্পর্ক । চতুর্থ সম্পর্কেরও আবার দু'টি দিক আছে। ১. নবীগণের উত্তরাধিকার | ২. হযরত সায়্যিদুল মুরসালিন (সা.)-এর উত্তরাধিকার । ড/%/ড/.211700119.0010

— পৃষ্ঠা ১৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।