তাবলীগ আমার কাজ 72১ ২৭ উমর বললেন ঃ তুমি হাত দিয়ে কিনেছ, ওটা নিয়ে নাও । আর এটা বিক্রি করে অবশিষ্ট অর্থ বায়তুল মালে জমা করে দাও । আর বললেন বাপের কাধে চড়ে খাবে না । কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজির হতে হবে । একটি ছোট্ট মেয়ে । দুলতে দুলতে এসে হাজির হলো. উমর (রাঃ) জিজ্ঞেস করলেন ঃ মেয়েটি কার? তার ছেলে বললেন, আপনার নাতনি! উমর বললেন, আমার নাতনি! এত দুর্বল, হালকা । ঠিকমত হাঁটতেও পারছে না। ছেলে বললেন, আপনি যে ভাতা দেন তাতে তো এর চে" ভাল খরচ হয় না। তাই এই দশা । ছেলের ইচ্ছা ছিল যে খলীফা ভাতা বাড়িয়ে দেন। উমর (রাঃ) অস্বীকার করলেন । বললেন, নিজে ব্যবসা কর। নিজেই নিজের খরচের ব্যবস্থা কর। বায়তুল মাল থেকে তো পাবে না। হযরত উমর কতটা সতর্ক ছিলেন। কিয়ামতের কথা সর্বদাই মনে থাকত তার। আর কথা হলো, আল্লাহ তায়ালা তার অসীম ভান্ডার রাসূল (সাঃ)-কে দেখিয়ে দিয়েছেন। চাবিও দিয়ে দিয়েছেন। সেই চাবি (নামায) জীবন্ত বানাবার উপায়ও বলা হল । নামাযকে নিজের কাছে সংরক্ষিত রাখার জন্যে হুকুকুল ইবাদের ক্ষেত্রে কতটা যত্ববান হওয়া দরকার তাও বলা হল। এর মধ্যেই ছয় নম্বরও এসে পড়েছে । তবে এই সব কাজ মক্কা শরীফে ব্যক্তিগত পর্যায়ে হয়েছে। তারপর রাসূল (সাঃ) যখন মদীনায় গেলেন তখন হয়েছে সংঘবদ্ধভাবে । এভাবেই এই ছয় নম্বরের মাধ্যমে ইনশাআল্লাহ? পুরো দ্বীনের উপর চলার শক্তি ও যোগ্যতা অজিত হবে আমাদের সকলের। বদরী সাহায্য কখন আসে? মদীনায় মুসলমানগণ বিভিন্ন অবস্থার মুখোমুখি হয়েছেন মুখোমুখি হয়েছেন বদর যুদ্ধের । বদরের পরিস্থিতি আসলে তিনটি কাজ করতে হবে- তবেই বদরী সাহায্য পাওয়া যাবে । বদরের ময়দানে ইসলামের সকল বিকৃতমনা শত্রুরা এসেছিল । ইসলামকে চিরতরে মিটিয়ে বত যেখানে সাহাবায়ে কেরাম তিনটি কাজ করেছেন । ১. ধৈর্য । ২. তাকওয়া । ৩. কান্নাকাটি | ড/%/ড/,.211700119.0010
— পৃষ্ঠা ১২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।