Books of Tablig — bisshobepi tablig amar kaj
/ ১৫৮
📝 লেখা 📖 পিডিএফ

১২৬ 7 বিশ্বব্যাপী এগুলোর প্রতি লক্ষ্য রাখলে নামায জানদার ও শক্তিশালী হয়। নামায জানদার হওয়ার পর নিজের কাছে যেন বাকী থাকে তার জন্যেও চিন্তা করতে হবে। যদি অন্যের হক নষ্ট করেন তাহলে আপনার বহু মেহনতের দ্বারা বানানো নামায অন্যের হাতে চলে যাবে । কারও অগোচরে নিন্দা করলেন, অপবাদ লাগালেন, অযথাই কাউকে মন্দ বললেন- এসবই বান্দার হক। কেউ যদি এগুলো আদায় না করে তাহলে তার তৈরি ইবাদত যার হক নষ্ট করা হয় তার কাছে চলে যায়। রাসূল (সাঃ) ইরশাদ করেছেনঃ আমার উম্মতের মধ্যে সবচাইকে গরীব কে? সাহাবায়ে কেয়াম আরয করলেন, যার কাছে অর্থ-কড়ি নেই- সেই! রাসূল (সাঃ) বললেন, না। আমার উম্মতের মধ্যে সর্বাধিক গরীব ব্যক্তি সেই- যে নেকীর এক বিশাল স্তূপ নিয়ে কিয়ামতের দিন হাজির হবে । কিন্তু লোকেরা এসে বলবে সে আমাকে গালি দিয়েছে। সে আমাকে অপবাদ দিয়েছে, সে আমার জমি দখল করে নিয়েছে । আমার পয়সা চুরি করেছে । তখন সকল নেকী অন্যের হাতে চলে যাবে । তারপর একজন এসে বলবে, হে আল্লাহ! আমিতো রয়ে গেছি। সে আমার প্রচুর গালি দিয়েছে । আল্লাহ বলবেন, তার আয়তো সব শেষ । এখন কী আর করবে । তোমার এতগুলো পাপ এর উপর চাপিয়ে দাও । এই ব্যক্তি এসেছিল নেকীর বিশাল স্তূপ নিয়ে । এখন সবই অন্যের হাতে চলে গেল। এখন সে অসহায় নিঃস্ব । তাই হুকুকুল ইবাদ বা বান্দার হক খুবই গুরুতৃপূর্ণ । এর প্রতি খুব লক্ষ্য রাখা উচিত। যৌথ সম্পদের প্রতি কঠোর সতর্কতা জরুরী বিশেষ করে যৌথ সম্পদের ক্ষেত্রে খুব সর্তক থাকা উচিত। এক্ষেত্রে সামান্য অসতর্কতা হয়ে গেলে কঠিন পাকড়াও হতে হবে আল্লাহর দরবারে । তাই এ বিষয়ে বিন্দুমাত্র গাফেল হওয়ার অবকাশ নেই । এ বিষয়ে হযরত উমর (রাঃ) খুব সতর্ক ছিলেন। একবার তদীয় পুত্র একটি উট নিলেন । উটটি মুসলমানদের জমিতে চরতে দিলেন । উটটি মোটা হয়ে ওঠল। জানতে পারলেন উমর | ডেকে পাঠালেন ছেলেকে । বললেন ঃ কত দিয়ে কিনেছ এই উট? দাম বললেন পুত্র । এত দিন কোথায় চড়িয়েছ? উমরের প্রশ্ন! পুত্র উত্তর দিলেন ঃ মুসলমানদের চারণ ভূমিতে । ড/%/ড/.2117090119.0010

— পৃষ্ঠা ১২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।